Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

সনিয়া গান্ধীর আত্মজীবনী শীঘ্রই, খুলতে চলেছে নেহরু-গান্ধী পরিবারের অন্দরমহলের দরজা

স্বাধীনতা পূর্ব থেকে স্বাধীনতা-উত্তর ভারতের বহু রোজনামচা এই পরিবারের বৃত্তে ঘোরাফেরা করেছে।

সনিয়া গান্ধীর আত্মজীবনী শীঘ্রই, খুলতে চলেছে নেহরু-গান্ধী পরিবারের অন্দরমহলের দরজা

ভারতের ইতিহাসে নেহরু-গান্ধী পরিবার একটি জলজ্যান্ত ইতিহাস।

শেষ আপডেট: 5 October 2024 11:35

দ্য ওয়াল ব্যুরো: ভারতের ইতিহাসে নেহরু-গান্ধী পরিবার একটি জলজ্যান্ত ইতিহাস। স্বাধীনতা পূর্ব থেকে স্বাধীনতা-উত্তর ভারতের বহু রোজনামচা এই পরিবারের বৃত্তে ঘোরাফেরা করেছে। এই পরিবারের এমন একটি ব্যক্তিও নেই, যাঁকে ঘিরে প্রতিদিন কোনও না কোনও চর্চা চলেছে দেশের রাজনৈতিক চৌকাঠে। ঠিক তেমনই এক ব্যক্তি সনিয়া গান্ধী। প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী-ঘরণী সনিয়ার আত্মজীবনী এবার মলাট খোলার অপেক্ষায়। স্বাভাবিকভাবেই যা নিয়ে এখন থেকেই গুঞ্জন শুরু হয়েছে, কবে, কখন, কোথায় প্রকাশিত হবে রাহুল-প্রিয়ঙ্কা মাতা 'বিদেশিনী' সনিয়ার জীবনের নানান মোড়কে মোড়া কাহিনি।

কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে ব্রিটেনের প্রখ্যাত প্রকাশনা সংস্থা হারপার কলিন্সের চুক্তি হয়েছে আত্মজীবনী লেখার জন্য। সনিয়াও দীর্ঘ কয়েক বছর ধরে এই কাজ করে চলেছেন। তবে এবার বোধহয় সেই বই সূর্যের মুখ দেখতে চলেছে। নিশ্চিত কোনও তারিখ না জানা গেলেও অনুমান, ডিসেম্বরে সনিয়ার জন্মদিনে অথবা তার আগেই প্রচ্ছদ সামনে চলে আসবে।

হারপার কলিন্সের ভারতের চিফ এক্সিকিউটিভ অফিসার অনন্ত পদ্মনাভন হিন্দুস্থান টাইমসকে জানিয়েছেন, ব্রিটেনের প্রখ্যাত প্রকাশনা সংস্থার সঙ্গে সনিয়া পাকা কথা হয়ে গিয়েছে। এর বেশি কোনও সূত্র তিনি দিতে চাননি। তবে এইটুকু জানা গিয়েছে, এদেশে বইটি ছাপবে পেঙ্গুইন হাউস। এরপর জ্ঞাতব্য তথ্য আনুষ্ঠানিক ঘোষণার সময় প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হবে।

হিন্দুস্থান টাইমস জানিয়েছে, আমেরিকাতেও বইটি ছাপবে পেঙ্গুইন। সেটাতেও নিশ্চিত কিছু জানা না গেলেও ভারতে দায়িত্বপ্রাপ্ত এক আধিকারিক একথা জানিয়েছেন। যদিও এ বিষয়ে সনিয়া গান্ধীর কোনও মতামত জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, এটাই হবে নেহরু-গান্ধী পরিবারের সম্পূর্ণ-বিস্তারিত-অনুপুঙ্খ ইতিহাস। ইন্দিরা ও রাজীব গান্ধীর অসময়ে মৃত্যুর কারণে তাঁদের জীবনবৃত্তান্ত অসম্পূর্ণই থেকে গিয়েছিল। ফলে এই বইতে পাওয়া যাবে স্বাধীনতা পূর্ব এবং স্বাধীনতা পরবর্তী এক ঐতিহাসিক পরিবারের অন্দর-বাহিরের কথা।

উল্লেখ্য, গান্ধী পরিবারের এক ঘনিষ্ঠ আত্মীয় পুপুল জয়কার লিখেছিলেন, 'ইন্দিরা গান্ধী: আ বায়োগ্রাফি'। তারপর ১৯৯২ সালে 'রাজীব' নামে একটি মর্মস্পর্শী স্মৃতিকথা লেখেন সনিয়া। তাতে রাজীব গান্ধীর সম্পর্কে অনেক অজানা তথ্যসহ তামিল টাইগারদের হাতে ১৯৯১ সালের মে মাসে স্বামীর হত্যাকাণ্ড পর্যন্ত সব কথা রয়েছে।

নেহরু পরিবারের প্রথম আত্মজীবনী লেখেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু অর্থাৎ প্রিয়দর্শিনী ইন্দিরা গান্ধীর বাবা। ১৯৩৬ সালে জেলে বসে লেখা সেই আত্মজীবনীর নাম 'টুওয়ার্ডস ফ্রিডম'। ১৯৩৪ সাল থেকে ১৯৩৫ সাল পর্যন্ত জেলে বসে তিনি এই বই লেখেন। এই বইটি প্রকাশ করে লন্ডনের দ্য বোডলে হেড লিমিটেড, যা পরবর্তীকালে অধিগ্রহণ করে পেঙ্গুইন। এছাড়াও নেহরুর লেখা 'গ্লিম্পসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি' এবং 'ডিসকভারি অফ ইন্ডিয়া'কে আধুনিক ভারতের প্রথম ঐতিহাসিক দলিল বলে মনে করা হয়। যে কজন ভারতীয় ঐতিহাসিকের হাতে ভারতের সমুজ্জ্বল ইতিহাস তুলে ধরা হয়েছিল, এই গ্রন্থ দুটি সেই কথাই লিখে বিদেশিদের মনগড়া বিকৃত ইতিহাসকে নতুন যুগের চ্যালেঞ্জ জানিয়েছিল।


```