Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

Viral Video: মৃত মায়ের গয়না চাই, চিতায় শুয়ে পড়ল ছেলে, দু'ঘণ্টা আটকে রইল শেষকৃত্য

৩ মে মৃত্যু হয় ভুরি দেবীর। মায়ের মৃত্যুর খবর পেয়ে গ্রামে ফিরে আসেন ওমপ্রকাশ। অন্যান্য ভাইদের সঙ্গে সমস্ত নিয়ম পালন করেন, মায়ের দেহ কাঁধে করেও নিয়ে যান। 

Viral Video: মৃত মায়ের গয়না চাই, চিতায় শুয়ে পড়ল ছেলে, দু'ঘণ্টা আটকে রইল শেষকৃত্য

ভিরাল ভিডিও

শেষ আপডেট: 18 May 2025 18:44

দ্য ওয়াল ব্যুরো: মায়ের মৃত্যুর পর গয়নার ভাগ চাই। দু'ঘণ্টা রাস্তায় পড়ে রইল মৃতদেহ। এমনকি গয়না নেওয়ার বায়নায় মৃত মায়ের চিতায় শুয়ে পড়লেন ছেলে। রাজস্থানের (Rajasthan) জয়পুরের এই ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

জানা গিয়েছে, রাজস্থানের কোটপুতলি-বেহরোর জেলার বাসিন্দা ছিলেন ভুরি দেবী। তাঁর সাত পুত্র। তাঁদের মধ্যে ছয়জন গ্রামে মায়ের সঙ্গেই থাকতেন। একজন, ওমপ্রকাশ গত কয়েকবছর ধরেই বাইরে ছিলেন। পরিবারের কারও সঙ্গেই তেমন যোগাযোগ করতেন না।

৩ মে মৃত্যু হয় ভুরি দেবীর। মায়ের মৃত্যুর খবর পেয়ে গ্রামে ফিরে আসেন ওমপ্রকাশ। অন্যান্য ভাইদের সঙ্গে সমস্ত নিয়ম পালন করেন, মায়ের দেহ কাঁধে করেও নিয়ে যান। শেষকৃত্যের জন্য মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়া হয়। এরপরই গণ্ডগোল বাধে। অন্ত্যেষ্টির আগে ভুরি দেবীর হাতের রুপোর গয়না খুলে বড় ছেলে গিরিধারীর কাছে দেওয়া হয়। কারণ, শেষ বয়সে মায়ের দেখাশোনা করেছিলেন তিনি। এতেই আপত্তি করেন ওমপ্রকাশ। শ্মশানে যখন উপস্থিত সকলে যখন শেষকৃত্যের প্রস্তুতি করছেন সেইসময়েই ওমপ্রকাশ দাবি করেন, মায়ের রুপোর গয়না তাঁকেই দিতে হবে, নাহলে দেহ দাহ করতে দেবেন না। এই নিয়ে তুমুল তর্কাতর্কি শুরু হয় (Son halts mother's cremation)।

এসবের মাঝেই নিজের দাবি পূরণ করতে চিতার উপর শুয়ে পড়েন ওমপ্রকাশ। জানিয়ে দেন, মায়ের চুড়ি না পেলে নড়বেন না। এমনকী নিজেকেও চিতায় পুড়িয়ে ফেলবেন তিনি। আত্মীয়স্বজন ও গ্রামবাসীরা অনেক বোঝানোর চেষ্টা করলেও লাভ হয়নি। অবশেষে কোনও পথ না দেখে ছয় ছেলে রুপোর গয়না ওমপ্রকাশকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যুবককে চিতা থেকে নামিয়ে আনা হয়। এই ঝামেলার কারণে প্রায় দু'ঘণ্টা আটকে ছিল ভুরি দেবীর শেষকৃত্য। সমস্যার সমাধান হলে সাত ছেলে মিলে মায়ের দাহকাজ সম্পন্ন করেন।  

এই ভাইরাল ভিডিও (Viral Video) নিয়ে ওমপ্রকাশের আচরণের তীব্র নিন্দা করেছেন নেটিজেনরা। একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, 'ঈশ্বর এমন সন্তান যেন কাউকে না দেয়। কেবল গয়নার জন্য শেষকৃত্যের সময় মায়ের মৃতদেহের সামনে এই ধরনের উপহাস কেন?'  অনেকেই আবার ওমপ্রকাশকে পরিবার থেকে বিতারিত করার পরামর্শ দিয়েছেন ওই ছয় ভাইকে।


```