Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

SIR Supreme Court: এসআইআর নিয়ে কড়া বার্তা সুপ্রিম কোর্টের, আপিল শুনতে তৈরি হবে বিশেষ ট্রাইব্যুনাল

মঙ্গলবার প্রধান বিচারপতি (CJI) সূর্য কান্তর নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দিল, যেসব আবেদন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে বাতিল হয়েছে, সেগুলির আপিল শুনতে একটি বিশেষ অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করতে হবে।

SIR Supreme Court: এসআইআর নিয়ে কড়া বার্তা সুপ্রিম কোর্টের, আপিল শুনতে তৈরি হবে বিশেষ ট্রাইব্যুনাল

বিচারপতি (CJI) সূর্য কান্ত

শেষ আপডেট: 10 March 2026 14:43

দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকা সংশোধন (SIR) সংক্রান্ত বিতর্কে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মঙ্গলবার প্রধান বিচারপতি (CJI) সূর্য কান্তর নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দিল, যেসব আবেদন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে বাতিল হয়েছে, সেগুলির আপিল শুনতে একটি বিশেষ অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সেই ট্রাইব্যুনালের নেতৃত্বে থাকবেন একজন প্রাক্তন প্রধান বিচারপতি এবং তাঁর সঙ্গে থাকবেন প্রাক্তন বিচারপতিরা।

 
শীর্ষ আদালত এদিন স্পষ্ট করে জানিয়েছে, এই ট্রাইব্যুনালের যাবতীয় ব্যয় বহন করবে নির্বাচন কমিশন (ECI)। তবে এদিন শুনানির সময়ে প্রধান বিচারপতি যা বলেছেন তা যারপরনাই তাৎপর্যপূর্ণ। প্রধান বিচারপতি বলেন, “এখন এমন একটা পর্যায়ে এসে গেছি যেখানে দুই পক্ষের সদিচ্ছা নিয়েই সন্দেহ তৈরি হচ্ছে”। তবে সুপ্রিম কোর্ট এও জানায়, এর নিষ্পত্তি দেখেই ছাড়বে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট আরও জানায়, জুডিশিয়াল অফিসাররা ইতিমধ্যেই বিপুল চাপের মধ্যে কাজ করছেন। শীর্ষ আদালতকে জানানো হয়েছে যে ইতিমধ্যে প্রায় ৩ লক্ষ ৪ হাজার আবেদন বাতিল হয়েছে, যার ফলে আপিলের সংখ্যা বিপুল হতে পারে।

এহেন পরিস্থিতি আইনজীবী গোপাল এস আদালতকে বলেন, যদি সব আপিল হাইকোর্টে যায়, তাহলে আদালতের উপর বিশাল চাপ পড়বে। সুতরাং এর একটা বিহিত বন্দোবস্ত করা দরকার। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট একটি নতুন ব্যবস্থা প্রস্তাব করে। আদালত নির্দেশ দেয়—একজন প্রাক্তন প্রধান বিচারপতির নেতৃত্বে একটি অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করতে হবে। তাঁর সঙ্গে প্রয়োজন অনুযায়ী একাধিক প্রাক্তন বিচারপতি থাকতে পারেন। ট্রাইব্যুনালের সদস্য সংখ্যা প্রয়োজন অনুযায়ী বাড়ানো যাবে। পুরো খরচ বহন করবে নির্বাচন কমিশন। হাইকোর্টের প্রধান বিচারপতিকে এই দায়িত্ব নিতে আগ্রহী প্রাক্তন বিচারপতিদের নাম সুপারিশ করতে বলা হয়েছে। 

এদিন জুডিশিয়াল অফিসারদের কাজের প্রশংসাও করে সুপ্রিম কোর্ট। আদালতে জানানো হয়, তাঁদের সঙ্গে নিয়মিত ভিডিও কনফারেন্সে বৈঠক করা হচ্ছে এবং কাজের চাপ সামলাতে অনেকের ছুটিও বাতিল করা হয়েছে। এই প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন,“আমাদের জুডিশিয়াল অফিসারদের কাছ থেকে আর কতটা ত্যাগ আশা করা যায়?” সুপ্রিম কোর্ট এদিনও পরিষ্কার জানিয়ে দেয়, জুডিশিয়াল অফিসারদের দরকারি সব সুযোগ সুবিধা দিতে হবে। এই মর্মে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে। তারা যেন যথাযথ ভাবে তা পালন করে। 
 

সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ

এদিন শুনানির সময়ে আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতকে জানান, যে ৬০ লক্ষ আবেদন বিবেচনাধীন রয়েছে তার মধ্যে ইতিমধ্যেই ১০ লক্ষের নিষ্পত্তি হয়েছে। ফলে ভোটার তালিকার সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ করা সম্ভব। সে কথার শোনার পর অন্তর্বর্তী নির্দেশে সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, যেহেতু ইতিমধ্যে ১০ লক্ষের বেশি আপত্তি নিষ্পত্তি হয়েছে, তাই সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। এই বিষয়ে হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করতে বলা হয়েছে।


```