Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোটার তালিকা শুদ্ধকরণ কমিশনের এক্তিয়ার, নির্দেশ দিলে অনধিকার চর্চা হবে: সুপ্রিম কোর্ট

কমিশনকে কোনও নির্দেশ দেওয়া অনধিকার চর্চার শামিল হবে। বিহার বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার পরদিন, মঙ্গলবার একথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। 

ভোটার তালিকা শুদ্ধকরণ কমিশনের এক্তিয়ার, নির্দেশ দিলে অনধিকার চর্চা হবে: সুপ্রিম কোর্ট

বিচারপতি সূর্য কান্ত ও জয়মাল্য বাগচীর বেঞ্চ বলে, সব কাজে আমাদের হস্তক্ষেপের দাবি কেন।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 7 October 2025 16:43

দ্য ওয়াল ব্যুরো: ভোটমুখী বিহারে বিশেষ ভোটার তালিকা সংশোধন নির্বাচন কমিশনেরও একান্ত বিশেষ অধিকার ও একেবারেই তাদের এক্তিয়ারভুক্ত কাজ। এ ব্যাপারে কমিশনকে কোনও নির্দেশ দেওয়া অনধিকার চর্চার শামিল হবে। বিহার বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার পরদিন, মঙ্গলবার একথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। 

এদিন মামলার শুনানিতে বেঞ্চ কমিশনকে বলে অন্য রাজ্যগুলিতে কবে নাগাদ বিশেষ ভোটার তালিকা শুদ্ধকরণের কাজ শুরু হবে। এছাড়াও বিহারে যে ৩.৬৬ লক্ষ নাম তালিকা থেকে বাদ গিয়েছে এবং ২১ নাম নতুন অন্তর্ভুক্ত হয়েছে তার বিস্তারিত ডেটা ও একটি ব্যাখ্যা তৈরি করে জমা দিতে। বিচারপতি সূর্য কান্ত ও জয়মাল্য বাগচীর বেঞ্চ বলে, সব কাজে আমাদের হস্তক্ষেপের দাবি কেন। বিশেষ ভোটার তালিকা শুকরণ হল কমিশনের একান্ত নিজস্ব এক্তিয়ারভুক্ত বিশেষ ক্ষমতাবল। এর মাঝে ঢুকে পড়া অনধিকার চর্চার শামিল।

কংগ্রেস নেতা তথা প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি আবেদনকারীর তরফে বলেন, কয়েক লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। যাঁদের নাম বিজ্ঞাপিত হয়নি। এই ৩.৬৬ লক্ষ নাগরিক জানতেও পারেননি, কেন তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। কাউকে নির্দিষ্ট কারণও জানানো হয়নি। অথচ যেখানে আবেদনের সুযোগ রয়েছে। কিন্তু আবেদনের প্রশ্নই উঠছে না, কারণ তাঁরা জানেনই না যে নাম বাদ দেওয়া হয়েছে।

আরেক আবেদনকারী অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের তরফে আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন, মোট ৪৭ লক্ষ নাম উধাও হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর আমরা দেখেছি যে এই পরিমাণ নাম বাদ গিয়েছে। বিশেষ ভোটার তালিকা শুদ্ধিকরণের নামে এই কর্মকাণ্ড গোটা বিষয়টিকে আরও জটিল করেছে, বলেন ভূষণ। তাঁর দাবি, এর পিছনে স্বচ্ছতার অভাব রয়েছে। আদালতের নির্দেশের পরেই জানা গিয়েছিল ৬৫ লক্ষ ভোটার উধাও। অথচ, কমিশন এই তথ্যটি নির্দেশিকা অনুযায়ী আপলোড করেনি। 


```