Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

নভেম্বরেই এসআইআর? বাংলার সিইও-র সঙ্গে আলাদা করে বৈঠক নির্বাচন কমিশনের

কমিশনের এক শীর্ষ কর্তার কথায়, “ভোটার তালিকায় কোনও ভুল যেন না থাকে, সেটাই এখন মূল লক্ষ্য।”

নভেম্বরেই এসআইআর? বাংলার সিইও-র সঙ্গে আলাদা করে বৈঠক নির্বাচন কমিশনের

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 23 October 2025 21:40

দ্য ওয়াল ব্যুরো: সব কিছু ঠিকঠাক চললে নভেম্বরেই শুরু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন— অর্থাৎ এসআইআর (Special Intensive Revision)। বুধবার থেকে দিল্লিতে শুরু হয়েছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের গুরুত্বপূর্ণ বৈঠক। উপস্থিত ছিলেন সব রাজ্যের সিইওরা।

আর সেই বৈঠকেই পশ্চিমবঙ্গ (West Bengal)-সহ পাঁচ রাজ্যের সিইওদের জানিয়ে দেওয়া হয়েছে স্পষ্ট নির্দেশ, অক্টোবরের মধ্যেই প্রস্তুতি শেষ করতে হবে!

পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরী— এই পাঁচ রাজ্যের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে কমিশনের ফুল বেঞ্চ (Election Commission's full bench) বৃহস্পতিবার সংশ্লিষ্ট রাজ্যের সিইও-দের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠকে বসে। সূত্রের খবর, নভেম্বরের প্রথম দিকেই শুরু হতে পারে এসআইআরের প্রথম পর্যায়ের কাজ।

ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল ম্যানেজমেন্ট (IIIDEM)-এ দুদিন ধরে চলছে এই বৈঠক। সভাপতিত্ব করছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, সঙ্গে রয়েছেন দুই কমিশনার ড. সুখবীর সিং সান্ধু ও ড. বিবেক জোশি। হাজির দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকরা (CEO)।

এর আগে গত ১০ সেপ্টেম্বর হয়েছিল SIR-সংক্রান্ত প্রাথমিক বৈঠক। সেখানে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি জমা দেয় তাদের ভোটার সংখ্যা, শেষ সংশোধনের সময় এবং বর্তমান তালিকার বিস্তারিত তথ্য। এবার সেই তথ্যের ভিত্তিতেই চলছে পরবর্তী মূল্যায়ন।

কমিশনের নজর এখন কয়েকটি মূল বিষয়ের দিকে— DEO, ERO, AERO, BLO ও BLA-দের নিয়োগ ও প্রশিক্ষণ পরিস্থিতি, নতুন ও পুরনো ভোটার তালিকা মেলানো, এবং আগামী নির্বাচনের কথা মাথায় রেখে কর্মীদের প্রস্তুতি।

কমিশনের এক শীর্ষ কর্তার কথায়, “ভোটার তালিকায় কোনও ভুল যেন না থাকে, সেটাই এখন মূল লক্ষ্য।”


```