ঢাকা থেকে সিঙ্গাপুরগামী একটি বিমান শুক্রবার সকালে ওড়ার কিছুক্ষণ পরেই জরুরি অবতরণ করে। পাইলটের কাছ থেকে বার্তা পেয়ে দ্রুত বিমানটির জন্য একটি রানওয়ে খালি করে দেওয়া হয়।

ওড়ার পর পরই জরুরি অবতরণ
শেষ আপডেট: 27 June 2025 11:41
দ্য ওয়াল ব্যুরো: ঢাকা থেকে সিঙ্গাপুরগামী (Singapore bound aircraft) একটি বিমান শুক্রবার সকালে ওড়ার কিছুক্ষণ পরেই জরুরি অবতরণ করে (emergency landing)। পাইলটের কাছ থেকে বার্তা পেয়ে দ্রুত বিমানটির জন্য একটি রানওয়ে খালি করে দেওয়া হয়। জরুরি অবতরণের সময় বড় কোনও অঘটন ঘটতে পারে ধরে নিয়ে আপৎকালীন যাবতীয় ব্যবস্থা রাখা হয়েছিল। শেষ পর্যন্ত নিরাপদে বিমানটি অবতরণ করে।
পাইলট ইঞ্জিনে গোলমালের কথা বলে জরুরি অবতরণের কথা জানানো মাত্র বিমানের যাত্রী, ক্রু সদস্য এবং বিমানবন্দরের লোকজনকে আমদাবাদের স্মৃতি গ্রাস করেছিল। পাইলট জানিয়েছিলেন, ইঞ্জিনে গুরুতর গোলযোগ দেখা দিয়েছে। বিমানটি মুখ ঘুরিয়ে ঢাকায় ফিরে আসছে বুঝতে পেরে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
গত ১২ জুন আমদাবাদে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যেই মুখ থুবড়ে পড়লে ২৭৫ জন মারা যান। তাঁদের মধ্যে বিমানের পাইলট, ক্রু মেম্বার সহ ছিলেন মোট ২৪২জন। বিমানটি ভেঙে পড়ে একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসের উপর। সেখানে মারা যান আরও ৩৪জন। আমদাবাদের বিমানটি ছিল বোয়িং ড্রিমলাইনার।
অন্যদিকে, শুক্রবার সকালে ঢাকার হজরত শাহজালাল শাহ আন্তর্জাতিক বিমানবন্দর (Hazrat Shahjalal International Airport, Dhaka) থেকে ওড়ার পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (Biman Bangladesh airlines) সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটেরর ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। ২৫০০ ফিট উঁচু থেকে ফ্লাইটটি ঢাকায় আসার সিদ্ধান্ত নেয়। সেটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এয়ারক্রাফট।
প্রাথমিকভাবে মনে করা হয়েছিল পাখির ডানার ঝাঁপটায় বিমানটির ইঞ্জিনে গোলযোগ দেখা দিয়েছে। বিমান বন্দর কর্তৃপক্ষ প্রাথমিক তদন্তের পর এই পাখির ডানার ঝাঁপটার বিষয়টি নসাৎ করেছেন। বিমানটিু ইঞ্জিনে গোলযোগার কারণ অনুসন্ধান করা শুরু হয়েছে। বিমানটি ওড়ার আগে ইঞ্জিন পরীক্ষা করা হয়েছিল কিনা ভাল করে খতিয়ে দেখা হচ্ছে।