Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?

আমার ছেলে ঘরে ফিরল, ঘরের ছেলে শুভাংশু শুক্লাকে রাজকীয় সংবর্ধনায় স্বাগত জানাল লখনউ

বহুকাল পরে ছেলেকে বুকে জড়িয়ে ধরে আবেগে কান্নায় ভাসলেন মা। এদিন ভোর থেকে মহাকাশ-জয়ী শুভাংশু শুক্লাকে বরণ করে নিতে দলমতনির্বিশেষে সাধারণ মানুষ লখনউ শহরে জমায়েত হয়েছিলেন।

আমার ছেলে ঘরে ফিরল, ঘরের ছেলে শুভাংশু শুক্লাকে রাজকীয় সংবর্ধনায় স্বাগত জানাল লখনউ

সোমবার রাজকীয় ও বীরের সম্মানে শুভাংশু শুক্লাকে স্বাগত জানাল তাঁর শহর।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 25 August 2025 14:39

দ্য ওয়াল ব্যুরো: আমার ছেলে ঘরে ফিরল। ঘরের ছেলে শুভাংশু শুক্লা সোমবার সকালে নিজের বাড়িতে ফিরলেন। বহুকাল পরে ছেলেকে বুকে জড়িয়ে ধরে আবেগে কান্নায় ভাসলেন মা। এদিন ভোর থেকে মহাকাশ-জয়ী শুভাংশু শুক্লাকে বরণ করে নিতে দলমতনির্বিশেষে সাধারণ মানুষ লখনউ শহরে জমায়েত হয়েছিলেন। যে কোনও ক্রীড়া ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা কিংবা সিনেমা তারকাদেরও থেকে বেশি রাজকীয় ও বীরের সম্মানে শুক্লাকে স্বাগত জানাল তাঁর শহর।

ঐতিহাসিক মহাকাশ অভিযান শেষে এদিনই প্রথম লখনইতে পা রাখেন শুভাংশু। বিমানবন্দরেই তাঁকে স্বাগত জানাতে হাজির হয়েছিলেন হাজারো লোক। মাথায় ফুলের পাঁপড়ি ছিটিয়ে অভ্যর্থনা করা হয় সেখানেই। বাইরে বাজছিল ঢোল-নাগাড়া সহ আরও বহু রকমের ব্যান্ড পার্টি।

উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক সহ সরকারি কর্তাব্যক্তিরা তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান। সঙ্গে সঙ্গে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যায়, আপ্লুত জনতা তাঁকে ঘিরে চিৎকার করছে, জয়ধ্বনি দিচ্ছে, স্লোগান তুলছে ভারতমাতা কি জয়।

শুভাংশুর মা ছেলে ফিরে আসায় বলেন, দেড় বছর পর আমার ছেলে ঘরে ফিরল। চোখের জল আটকে রাখতে পারেন তিনি। বলেন, আমি আজ খুব খুশি। ওকে কাছে পেয়ে আমি নিজেকে ধরে রাখতে পারছি না। গোটা পরিবার তাই বিমানবন্দরে এসেছি। শুক্লার বোন বলেন, আমিও খুব খুশি ও আনন্দে বুক ফেটে যাচ্ছে। আমরা এইদিনটির জন্য এতকাল অপেক্ষা করেছিলাম। ওকে যে মানুষ কত ভালবাসে, তা দেখা যাচ্ছে। ও আগামী প্রজন্মের বাচ্চাদের উদ্বুদ্ধ করবে।

শুভাংশু শুক্লাকে স্বাগত জানানো নিয়েও রাজনীতির দড়ি টেনে লম্বা করা হয় এদিন। বিমানবন্দরের বাইরে সারা রাস্তায় বিজেপি কর্মীদের দুধারে দাঁড় করিয়ে দেওয়া হয়। তাঁরা পুষ্পবৃষ্টি করেন গাড়িতে এবং উড়িয়ে দেওয়া হয় জাতীয় পতাকা। এমনকী মোদী এবং ভারতমাতার জয়ধ্বনিও দেন কেউ কেউ। বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শুক্লাকে স্বাগত জানিয়ে রাজ্যের উপমুখ্যমন্ত্রী পাঠক বলেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত মহাকাশ প্রযুক্তিকে এক নতুন দিশায় পৌঁছেছে। রাজ্য সরকার তাঁর সম্মানে বেশ কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করবে। উনি আগামদিনের যুবসমাজের আদর্শ।

এদিনই শহরের গোমতী নগরের মন্তেসরি স্কুলে একটি সংবর্ধনা নিতে যান। সেখানে পাঠক ছাড়াও উপস্থিত ছিলেন আরেক উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য। শুক্লাকে নিষ্ঠা ও উদ্দীপনার প্রতীক বলে ব্যাখ্যা করে রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, আপনার সাফল্য আমাদের সকলকে গর্বিত করেছে। আজ উত্তরপ্রদেশ আপনার জন্য গর্বিত বোধ করছে।


```