Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?

মহাকাশের স্বপ্ন ছুঁয়ে 'স্বদেশ'-এ ফিরলেন শুভাংশু শুক্লা, বললেন, 'এ এক অদ্ভুত অনুভূতি'

দেশে ফিরলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পদচিহ্ন রাখা প্রথম ভারতীয়, মহাকাশে যাওয়া দ্বিতীয় ভারতীয় নভোচর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা।

মহাকাশের স্বপ্ন ছুঁয়ে 'স্বদেশ'-এ ফিরলেন শুভাংশু শুক্লা, বললেন, 'এ এক অদ্ভুত অনুভূতি'

শুভাংশু শুক্লা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 17 August 2025 08:02

দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবসের মঞ্চেই লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ঘোষণা করেছিলেন, মহাকাশ জয় করে শিগগিরই ঘরে ফিরছেন ভারতের সন্তান ( Indian astronaut)। আর সেই ঘোষণার এক দিনের মধ্যেই দেশে ফিরলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (Space mission) পদচিহ্ন রাখা প্রথম ভারতীয়, মহাকাশে যাওয়া দ্বিতীয় ভারতীয় নভোচর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Shubhangshu Shukla)।

১৫ জুলাই মহাকাশ মিশন সম্পূর্ণ করে পৃথিবীতে ফিরে এসেছিলেন তিনি। তবে সেই সময় ফিরেছিলেন আমেরিকায়। সেখান থেকেই রবিবার ভোরে দিল্লিতে নামলেন এই ইতিহাস সৃষ্টিকারী বায়ুসেনা আধিকারিক। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন তাঁর পরিবার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত সহ বহু মানুষ। জাতীয় পতাকা হাতে উপস্থিত সাধারণ মানুষের ভিড় যেন রূপ নিলো উৎসবে। এমন অভ্যর্থনায় আবেগে ভাসলেন শুভাংশু।

দেশে ফেরার আগেই বিমানে বসে আবেগঘন একটি পোস্ট করেছিলেন তিনি। লিখেছিলেন, “ভারতে ফেরার পথে আমার মনে হচ্ছে—এখানকার মানুষদের বিদায় জানাতে কষ্ট লাগছে। গত এক বছর ধরে এরা আমার বন্ধু, পরিবারের মতো হয়ে উঠেছিল। আবার একই সঙ্গে আনন্দ হচ্ছে, কারণ অভিযানের পর প্রথমবার দেশে ফিরছি, প্রিয়জনদের সঙ্গে দেখা হবে। জীবন এমনই—সবকিছু একসঙ্গে উপহার দেয়।” তাঁর পোস্টে তিনি সিনেমা 'স্বদেশ'–এর জনপ্রিয় গান ‘ইউন হি চালা চল রহি, জীবন গাড়ি হ্যায় সময় পাহিয়া…’–এর কথাও উল্লেখ করেন।

 সূত্রের খবর, শিগগিরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন শুভাংশু। রবিবারই সেই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, ভারত বর্তমানে ‘গগনযান মিশন’-এর প্রস্তুতি নিচ্ছে। ২০২৭ সালে ইসরো নিজস্ব প্রযুক্তিতে মহাকাশে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে। তারই অঙ্গ হিসাবে শুভাংশু শুক্লা অংশ নিয়েছিলেন 'অ্যাক্সিওম-৪ মিশন'-এ, আর সেই অভিযানের মাধ্যমেই ইতিহাসে নাম লেখালেন তিনি।


```