Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিবাজি জয়ন্তী উপলক্ষে শিবনেরি দুর্গে উপচে পড়া ভিড়, পুণেতে ভয়াবহ পদপিষ্টের ঘটনা, আহত বহু

সরকারি সূত্রে খবর, সেখানে আহতদের চিকিৎসা চলছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।

শিবাজি জয়ন্তী উপলক্ষে শিবনেরি দুর্গে উপচে পড়া ভিড়, পুণেতে ভয়াবহ পদপিষ্টের ঘটনা, আহত বহু

পৃথা ঘোষ

শেষ আপডেট: 19 February 2026 09:45

দ্য ওয়াল ব্যুরো: শিবাজি জয়ন্তী (Shivaji Jayanti) উপলক্ষে মহারাষ্ট্রের পুণে (Pune) জেলায় অবস্থিত শিবনেরি দুর্গে ব্যাপক ভিড় জমায়েতের জেরে ভয়াবহ পদপিষ্টের ঘটনা ঘটেছে (Shivneri Fort stampede)। খবর, মহিলা ও ছোট শিশু-সহ একাধিক মানুষ আহত হয়েছেন।

জানা গিয়েছে, ঐতিহাসিক এই দুর্গে উৎসব ও আচার-অনুষ্ঠানে অংশ নিতে বুধবার রাত থেকেই মানুষের ঢল নামে। ভোর গড়াতেই ভিড় আরও বাড়তে থাকে, যার ফলে দুর্গের বিভিন্ন প্রবেশপথে তীব্র ভিড় ও চাপ তৈরি হয় (Pune Shivaji Jayanti crowd incident)।

‘শিব জ্যোত’ নিয়ে মিছিল, ধীরে এগোচ্ছিল জনস্রোত

প্রত্যক্ষদর্শীদের তোলা ভিডিওতে দেখা যাচ্ছে, অসংখ্য মানুষ ‘শিব জ্যোত’ ও গেরুয়া পতাকা হাতে ধীরে ধীরে এগিয়ে চলেছেন। বিভিন্ন সংগঠনের সদস্যরাও এই শোভাযাত্রায় অংশ নেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভিড়ের চাপে অনেকে ধীরগতির সারি থেকে বেরোতে মরিয়া হয়ে দুর্গের ভগ্নপ্রায় অংশে উঠে পড়েন। কেউ কেউ আবার দুর্গের দেওয়ালের ফাঁক-ফোকর ধরে উঠে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন।

সরু গেটেই বাড়ল চাপ, সেখানেই বিপত্তি

প্রশাসনের তরফে জানানো হয়েছে, অপ্রত্যাশিত ভিড় সামাল দেওয়ার মতো পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল না। ফলে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে।

বিশেষ করে দুর্গের সরু প্রবেশ ও প্রস্থান পথ হাতি দরওয়াজা (Hathi Darwaza) এবং অ্যাম্বারখানার নীচের গণেশ দরওয়াজা (Ganesh Darwaza) - এই দুই জায়গায় একসঙ্গে বহু মানুষের ঢোকা-বার হওয়ার চেষ্টাতেই পদপিষ্টের ঘটনা ঘটে।

আহতরা হাসপাতালে ভর্তি, চিকিৎসা চলছে

ঘটনার পরই দ্রুত তৎপর হয় জরুরি পরিষেবা। আহতদের উদ্ধার করে জুন্নরের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকারি সূত্রে খবর, সেখানে আহতদের চিকিৎসা চলছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।


```