Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

নবগ্রহ মন্দির উদ্বোধনের ‘কলসযাত্রায়’ আচমকা ভিড়, হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধার, আহত ৭

প্রত্যক্ষদর্শীরা প্রশাসনকে জানিয়েছেন, ভিড় ক্রমশ বাড়ছিল। তার মধ্যে কয়েক জন মহিলা একে অপরকে ধাক্কা দিতে শুরু করলে গোটা ব্যবস্থাপনা ভেঙে পড়ে এবং বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।

নবগ্রহ মন্দির উদ্বোধনের ‘কলসযাত্রায়’ আচমকা ভিড়, হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধার, আহত ৭

পৃথা ঘোষ

শেষ আপডেট: 10 February 2026 17:05

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলার দাবরায় নবগ্রহ মন্দিরের (Madhya Pradesh Navgrah Temple) উদ্বোধন ছিল। সেই প্রেক্ষিতে আয়োজিত ‘কলসযাত্রা’য় ব্যাপক হুড়োহুড়ির জেরে পদপিষ্টের পরিস্থিতি (Gwalior Navgrah Temple stampede)। ভিড়ের চাপে মৃত্যু হল ৭০ বছরের এক বৃদ্ধার। ঘটনায় আহত হয়েছেন আরও সাত জন।

মঙ্গলবার সকালে মন্দির উদ্বোধন উপলক্ষে দাবরা স্টেডিয়ামের কাছে বিপুল সংখ্যক মহিলা ‘কলসযাত্রা’-য় অংশ নিতে জড়ো হয়েছিলেন (Kalash Yatra crowd surge)। সেই সময়েই ঘটে বিপত্তি।

সর্বভারতীয় এক সংবাদ সংস্থাকে গোয়ালিয়রের জেলা শাসক রুচিকা চৌহান জানান, পবিত্র ‘কলস’ (পাত্র) বিতরণের সময়েই গোলমাল শুরু হয়।

“কলস বিতরণের সময় হঠাৎ ঠেলাঠেলি শুরু হয়ে যায়। ভিড়ের চাপে ৭০ বছরের এক মহিলা পড়ে গিয়ে দর্শনার্থীদের পায়ের তলায় পিষ্ট হন। পরে তাঁর মৃত্যু হয়,” বলেন চৌহান। তিনি আরও জানান, আহতদের মধ্যে রয়েছেন ছ’জন মহিলা এবং এক কিশোরী।

জেলা শাসকের কথায়, আহতদের মধ্যে তিন জনকে গোয়ালিয়রের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকি চার জনের চিকিৎসা চলছে দাবরাতেই।

চৌহান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভবিষ্যতে যাতে এমন সমস্যা না হয়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা।

পুলিশের শীর্ষ আধিকারিকরাও একই রকম বর্ণনা দিয়েছেন। গোয়ালিয়র রেঞ্জের আইজি অরবিন্দ সাক্সেনা জানান, কলস বিতরণের জায়গায় হঠাৎ ভিড় বেড়ে যাওয়াতেই বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়।

“কলস বিতরণের সময় অনেক মহিলা একসঙ্গে এগিয়ে আসেন। তাতেই হুড়োহুড়ির মতো পরিস্থিতি তৈরি হয়। এক মহিলা পদদলিত হয়ে মারা যান,” বলেন সাক্সেনা।

প্রত্যক্ষদর্শীরা প্রশাসনকে জানিয়েছেন, ভিড় ক্রমশ বাড়ছিল। তার মধ্যে কয়েক জন মহিলা একে অপরকে ধাক্কা দিতে শুরু করলে গোটা ব্যবস্থাপনা ভেঙে পড়ে এবং বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।

তবে জেলা প্রশাসন জানিয়েছে, এই ঘটনার পরেও ‘কলসযাত্রা’ নির্ধারিত পথেই এগিয়ে নবগ্রহ মন্দিরে পৌঁছয়। পরে আর কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


```