Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

হামলার এক ঘণ্টা আগেই ছিলেন পহেলগামে, 'অপারেশন সিঁদুর' নিয়ে মোদীর প্রশংসা ভারতীয় বংশোদ্ভূতর

২২ এপ্রিল পহেলগামে (Pahalgam Terror Attack) বৈসরন ভ্যালিতে স্বামীর সঙ্গেই যান বৈশালী। হামলার ঠিক দেড় ঘণ্টা আগেই সেখান থেকে বেরিয়ে যান। ভিডিও বার্তায় তিনি বলেন, 'পহেলগামে যা হয়েছে জানার পর আমি কেঁপে উঠেছিলাম।'

হামলার এক ঘণ্টা আগেই ছিলেন পহেলগামে, 'অপারেশন সিঁদুর' নিয়ে মোদীর প্রশংসা ভারতীয় বংশোদ্ভূতর

'অপারেশন সিঁদুর' নিয়ে মোদীর প্রশংসা ভারতীয় বংশোদ্ভূতর

শেষ আপডেট: 28 May 2025 20:10

দ্য ওয়াল ব্যুরো: হামলার এক ঘণ্টা আগেও ছিলেন কাশ্মীরের পহেলগামে (Pahalgam Terror Attack)। ভাগ্যের জোরেই প্রাণরক্ষা। হত্যাকাণ্ডের খবর পেয়ে ভেঙে পড়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত সিঙ্গাপুরের বাসিন্দা বৈশালী ভাট। ঠিক তারপরই 'অপারেশন সিঁদুর'-এ (Operation Sindoor) মনোবল ফিরে পান তিনি। এই নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে ভিডিও বার্তা দিলেন তিনি।

২২ এপ্রিল পহেলগামে (Pahalgam Terror Attack) বৈসরন ভ্যালিতে স্বামীর সঙ্গেই যান বৈশালী। হামলার ঠিক দেড় ঘণ্টা আগেই সেখান থেকে বেরিয়ে যান। ভিডিও বার্তায় তিনি বলেন, 'পহেলগামে যা হয়েছে জানার পর আমি কেঁপে উঠেছিলাম। ভারত সরকার কড়া জবাব দেবে এই আশায় প্রতিদিন সকালে খবরের কাগজ পড়তাম। কিন্তু রোজই প্রায় হতাশ হতাম। গত ৭ মে যখন অপারেশন সিঁদুরের (Operation Sindoor) ব্যাপারে জানলাম, আমি কেঁদে ফেলেছিলাম। আমার কাছে এর গুরুত্ব অনেক।' বৈশালী আরও বলেন, "সিঁদুর নামটা একেবারেই যথার্থ। আপনি ছাড়া আর কেউ করতে পারত না।"

২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে (Pahalgam Terror Attack) ২৬ পর্যটককে গুলি করে হত্যা করে পাক জঙ্গিদের দল। এরপরই ভারত সরকার পাকিস্তানকে কার্যত কোনঠাসা করে দেয়। পাক নাগরিকদের ভারত ছেড়ে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সিন্ধু জলচুক্তি স্থগিত করা হয়। ৭ মে গভীর রাতে প্রত্যাঘাত করে ভারত। সেনাবাহিনী, নৌসেনা, বায়ুসেনা- তিন সামরিক বাহিনী একযোগে 'অপারেশন সিঁদুর' অভিযান চালায়। পাকিস্তানের নয় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। এই অভিযানের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব।

কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'অপারেশন সিঁদুর'-এর (Operation Sindoor) সাফল্য নিয়ে বলেন, ''গোটা পৃথিবী দেখল সিঁদুর যখন বারুদে পরিণত হয় তখন কী পরিণতি হয়। আর আমার শরীরে তো রক্ত নয়, গরম সিঁদুর বইছে।'' প্রধানমন্ত্রী পাকিস্তানকে উদ্দেশ্য করে ফের হুঁশিয়ারি দিয়ে এও বলেন, ''২২ তারিখ যারা মা-বোনেদের সিঁদুর মুছে দিয়েছিল তাদের হামলার বদলা ২২ মিনিটেই নিয়েছি।''

পহেলগাম হামলার পর থেকেই সীমান্তে কড়া নজরদারি। ভারতের প্রত্যাঘাতের পর পাল্টা হামলা চালিয়েছিল পাকিস্তান। জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান-সহ সীমান্তের নিকটবর্তী এলাকার বিভিন্ন অংশে ব্ল্যাক আউট করে দেওয়া হত। পাক ড্রোন হামলা ব্যর্থ করেছে ভারত। এরপর দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি জারি হয়। তবে সেই লঙ্ঘন করেই জয়সলমীর-সহ রাজস্থানের সীমান্তবর্তী এলাকায় ড্রোন হামলা চালায় পাকিস্তান। বর্তমানে পরিস্থিতি আপাতত স্বাভাবিক।


```