কেরিয়ারের তাগিদ, বাবা-মায়ের বিচ্ছেদ যেন হঠাৎ করেই বড় করে দিয়েছে অনেকটাই। অন্তত মা নীলাঞ্জনা শর্মার ইনস্টা স্টোরি যেন জানান দিচ্ছে এমনটাই।

শেষ আপডেট: 28 May 2025 19:55
দ্য ওয়াল ব্যুরো: সারা সেনগুপ্ত-- টলিপাড়ার অন্যতম জনপ্রিয় স্টারকিড। বাবা যিশু সেনগুপ্ত, মা নীলাঞ্জনা শর্মা। আর পাঁচ-জনের মতো স্বাভাবিক ছন্দেই কেটেছে তাঁর ছোটবেলা। তবে কেরিয়ারের তাগিদ, বাবা-মায়ের বিচ্ছেদ যেন হঠাৎ করেই বড় করে দিয়েছে অনেকটাই। অন্তত মা নীলাঞ্জনা শর্মার ইনস্টা স্টোরি যেন জানান দিচ্ছে এমনটাই। এই মুহূর্তে কাজের জন্য সারা থাকেন কলকাতার বাইরে। একাকী 'সংসার'। মা রয়েছেন শহরে। তাই একাই চলছে রান্নাবান্না, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কাজ। সারা মডেল, বিদেশি ব্র্যাণ্ড থেকে দেশি, তাঁর কাজের পরিধি বাড়ছে ক্রমশ। সেই সঙ্গে বাড়ছে দায়িত্বও।
নীলাঞ্জনার শেয়ার করা স্টোরিতে দেখা যাচ্ছে, রান্না করছেন তিনি। ভিডিও কলে রয়েছেন মা। সেই ছবি শেয়ার করে নীলাঞ্জনা লিখেছেন, "এভাবেই হয়তো বড় হয়ে যেতে হয়।"

স্টারকিড হওয়া সত্ত্বেও সবটা 'থালায় সাজানো' নয় সারার। তাঁর মধ্যে বাবা-মায়ের বিচ্ছেদ। সবটা যেন একাই লড়ে নিতে হচ্ছে তাঁকে। কিছু দিন আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এই মুহূর্তে অভিনয় নয়, বরং সারা চান সুপারমডেল হতে। সেই মতোই চুটিয়ে কাজক করছেন তিনি। সঙ্গে রয়েছেন মা নীলাঞ্জনা।
খুব ছোট বয়সে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'উমা' দিয়ে ডেবিউ হয়েছিল সারার। ওই ছবিতে যিশু সেনগুপ্তের রিল লাইফের মেয়ের চরিত্রেই অভিনয় করতে দেখা যায় তাঁকে। ছবিটি বক্স অফিসে বেশ সাফল্য পায়।