Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পানীয় জলে 'নর্দমার ব্যাকটেরিয়া', ইন্দোরে মৃত্যুমিছিলের পিছনে আসল সত্যিটা কী?

মধ্যপ্রদেশের ইন্দোরে পানীয় জলের লাইনে নর্দমার জল মিশে ভয়াবহ পরিস্থিতি।

পানীয় জলে 'নর্দমার ব্যাকটেরিয়া', ইন্দোরে মৃত্যুমিছিলের পিছনে আসল সত্যিটা কী?

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 2 January 2026 15:47

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের ইন্দোরের ভাগীরথপুরা এলাকায় পানীয় জলের লাইনে নর্দমার জল মিশে যাওয়ায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এই দূষিত জল পান করে ডায়রিয়া ও বমি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অসংখ্য মানুষ। এখনও পর্যন্ত ১০ জন প্রাণ হারিয়েছেন এবং পরিস্থিতি খতিয়ে দেখতে জরুরি পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার।

ইন্দোরের মহাত্মা গান্ধী মেডিক্যাল কলেজের ডিন ডক্টর অরবিন্দ ঘাঙ্গোরিয়া জানিয়েছেন, জলের নমুনার প্রাথমিক রিপোর্টে 'অস্বাভাবিক ব্যাকটেরিয়া'র উপস্থিতি মিলেছে, যা সাধারণত নর্দমার আবর্জনা বা মানুষের বর্জ্যে থাকে। সঠিক প্যাথোজেন শনাক্ত করতে কালচার রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। অসুস্থ রোগীদের মলের পরীক্ষার রিপোর্টও শীঘ্রই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, পানীয় জলের পাইপলাইনে পয়ঃপ্রণালীর লিক থেকে এই সংক্রমণ ছড়িয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক সপ্তাহ ধরেই তাঁরা দূষিত জলের গন্ধ পাচ্ছিলেন এবং ২৫ ডিসেম্বর থেকে সমস্যা ভয়াবহ আকার ধারণ করে। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি বলে দাবি করা হয়েছে।

জাতীয় মানবাধিকার কমিশন (NHRC) স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে এবং মধ্যপ্রদেশ সরকারকে দুই সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলেছে। মধ্যপ্রদেশ হাইকোর্টের ইন্দোর বেঞ্চও এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এই ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। পাশাপাশি, আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসার আশ্বাস দিয়েছেন তিনি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভাগীরথপুরা এলাকায় অসুস্থ মানুষের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এখনও পর্যন্ত ২,৪৫৬ জনের মধ্যে বমি ও ডায়রিয়ার উপসর্গ দেখা দিয়েছে, যাদের মধ্যে ১৬২ জন বর্তমানে হাসপাতালে ভর্তি।
 


```