Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে পিকনিক করতে গেছিলেন, হঠাৎ বাঁধ থেকে জল ছাড়ায় তলিয়ে গেলেন ৭ জন

কর্নাটকের তুমকুরে মারকোনাহল্লি বাঁধে পিকনিকের সময় হঠাৎ জল ছাড়ায় সাতজন মহিলা ও শিশু তলিয়ে যায়। উদ্ধারকাজ চলছে, দুজনের দেহ মিলেছে, চারজন নিখোঁজ।

ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে পিকনিক করতে গেছিলেন, হঠাৎ বাঁধ থেকে জল ছাড়ায় তলিয়ে গেলেন ৭ জন

দুর্ঘটনার আগের মুহূর্তের ছবি (সংগৃহীত)

গার্গী দাস

শেষ আপডেট: 8 October 2025 15:54

দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকের তুমকুর জেলায় মঙ্গলবার পিকনিকের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে। প্রায় ১৫ জনের একটি দল মারকোনাহল্লি বাঁধে বেড়াতে গিয়েছিলেন। তাঁদের মধ্যে সাতজন, মহিলা ও শিশু-সহ জলে নামেন। ঠিক তখনই বাঁধের সাইফন সিস্টেম হঠাৎ জল ছাড়তে শুরু করে, আর প্রবল স্রোতে সকলে ভেসে যান।

পুলিশ ও দমকল বিভাগের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। নবাজ নামে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করে আদিচুঞ্চনগিরি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে জানা যায়, তিনিও জলে নেমেছিলেন ওই মহিলা ও শিশুদের সঙ্গে।

বাকি ছয়জনের মধ্যে এখন পর্যন্ত দু'জনের দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চারজন নিখোঁজ, যাঁদের খোঁজে বুধবার সকালে পুনরায় অভিযান শুরু হয়।

তুমকুরের পুলিশ সুপার অশোক কে. ভি. জানিয়েছেন, নবাজ ছাড়া বাকিরা সবাই মহিলা ও কিশোরী। বাঁধের প্রকৌশলীরা জানিয়েছেন, হঠাৎ প্রাকৃতিক কারণে জলের প্রবাহ বেড়ে যাওয়ায় এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে সাইফন সিস্টেম থেকে হঠাৎ জল ছাড়ার সঠিক কারণ জানতে তদন্ত করা হবে।

উদ্ধার হওয়া দেহ দুটি আপাতত আদিচুঞ্চনগিরি হাসপাতালে ময়নাতদন্ত ও শনাক্তকরণের জন্য রেখেছে পুলিশ।


```