Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

মাঝআকাশে মাথা ঘোরা, বমি! এয়ার ইন্ডিয়া বিমানে অসুস্থ কেবিন ক্রু-সহ ৭, ফুড পয়জনের সম্ভাবনা

লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বিমানে (Air India) মাঝআকাশে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন যাত্রী ও কেবিন ক্রু মিলিয়ে মোট সাত জন। 

মাঝআকাশে মাথা ঘোরা, বমি! এয়ার ইন্ডিয়া বিমানে অসুস্থ কেবিন ক্রু-সহ ৭, ফুড পয়জনের সম্ভাবনা

ফাইল ছবি

শেষ আপডেট: 24 June 2025 11:06

দ্য ওয়াল ব্যুরো: লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বিমানে (Air India) মাঝআকাশে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন যাত্রী ও কেবিন ক্রু মিলিয়ে মোট সাত জন। জানা গিয়েছে যাত্রীদের মধ্যে হঠাৎই মাথা ঘোরা, বমি ভাব, দুর্বলতা দেখা দেয়। সোমবারের এই ঘটনায় আতঙ্ক ছড়ায় বিমানে।

এআই ১৩০ নম্বর ওই ফ্লাইটে পাঁচজন যাত্রী ও দুই কেবিন ক্রু বিভিন্ন সময় বিমানে থাকাকালীন অস্বস্তিতে ভোগেন বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়, “লন্ডন হিথরো থেকে মুম্বইগামী এআই ১৩০ ফ্লাইটের যাত্রাপথে পাঁচজন যাত্রী এবং দুইজন কেবিন ক্রুর মাথা ঘোরা ও বমি ভাবের মতো উপসর্গ দেখা দেয়।”

মুম্বইয়ে অবতরণের পর দেখা যায়, দুই যাত্রী ও দুই কেবিন ক্রু তখনও অসুস্থ। তাঁদের বিমানবন্দরের মেডিক্যাল রুমে নিয়ে যাওয়া হয় পর্যবেক্ষণের জন্য। পরীক্ষা-নিরীক্ষার পর পরে তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানান, “বিমান নিরাপদে মুম্বইয়ে অবতরণ করে এবং আমাদের মেডিক্যাল দল প্রস্তুত ছিল প্রাথমিক চিকিৎসার জন্য। চারজনকে পর্যবেক্ষণে নেওয়া হয়, পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।”

এই ঘটনার তদন্ত শুরু করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। পাশাপাশি, তারা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (DGCA) অর্থাৎ নাগরিক বিমান নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থাকেও বিষয়টি জানিয়েছে।


```