Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মেঘালয়ে রাস্তার মাঝে দিনেদুপুরে দা দিয়ে কুপিয়ে খুন স্কুলছাত্রী, অধরা অভিযুক্ত

কেন এই খুনের ঘটনা ঘটল, অভিযুক্তর সঙ্গে কি ওই ছাত্রীর কোনও সম্পর্ক ছিল, সব দিকই খতিয়ে দেখছে পুলিশ।

মেঘালয়ে রাস্তার মাঝে দিনেদুপুরে দা দিয়ে কুপিয়ে খুন স্কুলছাত্রী, অধরা অভিযুক্ত

পৃথা ঘোষ

শেষ আপডেট: 19 July 2025 15:29

দ্য ওয়াল ব্যুরো: ফের খবরের শিরোনামে উঠে এল মেঘালয়। হানিমুনে গিয়ে রাজা রঘুবংশীর খুনের ঘটনা ঠিক করে থিতিয়ে পড়েনি এখনও, তার মধ্যেই আরও এক ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মেঘালয়ে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিনেদুপুরে প্রকাশ্যে এক স্কুলছাত্রীর খুন হওয়ার ঘটনা ঘিরে শনিবার তীব্র উত্তেজনা ছড়িয়েছে মেঘালয়ের পূর্ব গাড়ো হিলস জেলার এক গ্রামে।

উইলিয়মনগরের কাছে সামগং গ্রামে শুক্রবার ওই খুনের ঘটনা ঘটে। কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলেই খবর। তারপর থেকে অভিযুক্তকে খুঁজতে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।

ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, প্রকাশ্য রাস্তায় জনসমক্ষে ওই কিশোরীকে ম্যাচেটি বা দা দিয়ে কুপিয়ে খুন করা হয়। কিন্তু কেন এই খুনের ঘটনা ঘটল, অভিযুক্তর সঙ্গে কি ওই ছাত্রীর কোনও সম্পর্ক ছিল, সব দিকই খতিয়ে দেখছে পুলিশ।

খুনের ঘটনার পর খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে এবং উইলিয়ামনগর সিভিল হাসপাতালে পাঠায়। ওখানেই ময়নাতদন্ত হবে, তারপর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

এক পুলিশ অফিসারের কথায়, ‘আমরা তদন্ত শুরু করেছি। খুনিকে যে কোনও ভাবে ধরতেই হবে, তার জন্য সবরকম চেষ্টা করা হচ্ছে। অভিযুক্তের খোঁজ দিতে পারলে পুরস্কারেরও ঘোষণা করা হয়েছে।’


```