Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

পহলগামের কথা ভাবুন, বাস্তব উপেক্ষা করবেন না, কাশ্মীর রাজ্য গঠনের ইস্যুতে বলল সুপ্রিম কোর্ট

প্রধান বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনকে নিয়ে গঠিত বেঞ্চকে সলিসিটর জেনারেল তুষার মেহতার জমা দেওয়া লিখিত বিবৃতিতে বলা হয়েছে, এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।

পহলগামের কথা ভাবুন, বাস্তব উপেক্ষা করবেন না, কাশ্মীর রাজ্য গঠনের ইস্যুতে বলল সুপ্রিম কোর্ট

আদালত শিক্ষাবিদ জাহুর আহমেদ ভাট ও সমাজ-রাজনৈতিক কর্মী আহমেদ মালিকের আবেদনটি গ্রহণ করেছে।

শেষ আপডেট: 14 August 2025 12:49

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরকে পৃথক রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া সংক্রান্ত আবেদনের জবাব কেন্দ্রীয় সরকারকে দিতে বলল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনকে নিয়ে গঠিত বেঞ্চকে সলিসিটর জেনারেল তুষার মেহতার জমা দেওয়া লিখিত বিবৃতিতে বলা হয়েছে, এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। 

যদিও আদালত শিক্ষাবিদ জাহুর আহমেদ ভাট ও সমাজ-রাজনৈতিক কর্মী আহমেদ মালিকের আবেদনটি গ্রহণ করেছে। শুনানি হবে আট সপ্তাহ পরে। তবে এর মধ্যেই প্রধান বিচারপতি গাভাই আবেদনকারী ভাটের তরফে হাজির প্রবীণ আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ, যিনি এ বিষয়ে দ্রুত শুনানির আবেদন জানান, তাঁকে বলেন, আপনি নিশ্চই পহলগামে যা ঘটে গিয়েছে, তা অস্বীকার করতে পারেন না। আপনারা যা বলেছেন তা সংসদ ও প্রশাসনিক সিদ্ধান্তের বিষয়।

তার আগেই সলিসিটর জেনারেল তুষার মেহতা সরকারের তরফে জানান, নির্বাচনের জন্য রাজ্য গঠনের কথা আমরা বলেছিলাম। কিন্তু, দেশের এই অংশে বর্তমানে একটি অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়ে রয়েছে। আমি জানি না, তা সত্ত্বেও কেন এ ধরনের ইস্যু সামনে আসছে। এই অবস্থায় জল আরও ঘোলা করে দেওয়া উচিত কাজ হবে না। আমি ৮ সপ্তাহ সময় চেয়ে নিচ্ছি সরকারের মনোভাব জানার জন্য।

অন্যদিকে, দুমাসের মধ্যে পৃথক রাজ্যের মর্যাদা চেয়ে আবেদনে বলা হয়েছে, এর বেশি দেরি হয়ে গেলে গণতান্ত্রিকভাবে নির্বাচিত জম্মু-কাশ্মীর সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রীয় আদর্শের চরম অপমান হবে। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থাই আমাদের সংবিধানের মূল ভিত্তি। আবেদনে আরও বলা হয়েছে, জম্মু-কাশ্মীরে বিধানসভা ও লোকসভা দুটি ভোটই শান্তিপূর্ণভাবে উতরে গিয়েছে। কোনও হিংসাত্মক ঘটনা, উৎপাত ও নিরাপত্তা লঙ্ঘনকারী কিছু ঘটেনি। ফলে এখানে এখন পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর ক্ষেত্রে কোনও বাধা থাকতে পারে না। যা খোদ কেন্দ্রীয় সরকার ভোটের আগে সুনিশ্চিত করেছিল।


```