Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

পাকিস্তানের স্বাধীনতা দিবসে ভারত স্মরণ করছে দেশভাগ, মোদী-শাহ মনে করালেন '৪৭-এর যন্ত্রণা

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, দেশভাগের যন্ত্রণা কখনও ভোলার নয়। তা মেনে নিয়েই এ দেশের মানুষ দেশ গড়ার কাজে মগ্ন হয়েছেন। গড়ে তুলেছেন সম্প্রীতির ভারত।

পাকিস্তানের স্বাধীনতা দিবসে ভারত স্মরণ করছে দেশভাগ, মোদী-শাহ মনে করালেন '৪৭-এর যন্ত্রণা

নরেন্দ্র মোদী

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 14 August 2025 11:13

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার স্বাধীনতা দিবস পালন করছে পাকিস্তান। এমন গুরুত্বপূর্ণ দিনটি সে দেশে শুরু হয়েছে শোকের খবর দিয়ে। বুধবার গভীর রাতে গোলাগুলিতে আটজনের প্রাণ গিয়েছে। আহত ষাটের বেশি। এরই মধ্যে সকালে ইসলামাবাদে চলছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান।

অন্যদিকে, ভারত বৃহস্পতিবার উদযাপন করছে দেশভাগের বিভীষিকা দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকালে এক্স পোস্টে দিনটির গুরুত্ব স্মরণ করিয়ে দিয়েছেন দেশবাসীকে।

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, দেশভাগের যন্ত্রণা কখনও ভোলার নয়। তা মেনে নিয়েই এ দেশের মানুষ দেশ গড়ার কাজে মগ্ন হয়েছেন। গড়ে তুলেছেন সম্প্রীতির ভারত।

প্রধানমন্ত্রী বলেছেন, 'দেশভাগের ভয়াবহতা স্মরণ দিবস আমাদের ইতিহাসের সেই মর্মান্তিক অধ্যায়কে মনে করিয়ে দেয় সেই অসংখ্য মানুষ, উত্থান-পতন এবং যন্ত্রণার কথা। দিনটি আত্মবলিদানকারীদের সাহসকে সম্মান করারও একটি দিন...অকল্পনীয় ক্ষতির মুখোমুখি হওয়া সত্বেও এখনও নতুন করে শুরু করার শক্তি খুঁজে পাওয়ার জন্য তাদের ক্ষমতা কুর্নিশ জানানোর দিন।

স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহও দিনটি নিয়ে এক্স পোস্টে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এই অভিশপ্ত দিনে কংগ্রেস ভারত মাতাকে বিভাজিত করেছিল।

প্রধানমন্ত্রী আরও বলেছেন, দেশভাগের জেরে ক্ষতিগ্রস্তদের অনেকেই তাদের জীবন পুনর্নির্মাণ এবং উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছেন। এই দিনটি আমাদের দেশকে ঐক্যবদ্ধ রাখার জন্য সম্প্রীতির বন্ধনকে শক্তিশালী করা, আমাদের স্থায়ী দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেয়।'


```