Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

স্টেট ব্যাঙ্কে সেনার পোশাকে ডাকাতের দল! কর্মীদের বেঁধে ৫৮ কেজি সোনা-সহ ৮ কোটি টাকা লুট

ঘটনার পর পুলিশ ডাকাতদলের ব্যবহৃত গাড়ি উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে তারা মহারাষ্ট্রের দিকে পালিয়েছে। কর্নাটক ও মহারাষ্ট্র পুলিশ যৌথভাবে অভিযানে নেমেছে। 

স্টেট ব্যাঙ্কে সেনার পোশাকে ডাকাতের দল! কর্মীদের বেঁধে ৫৮ কেজি সোনা-সহ ৮ কোটি টাকা লুট

ছবি- এআই

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 17 September 2025 16:08

দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকের স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়ায় দুঃসাহসিক ডাকাতি (SBI Branch Robbed in Karnataka)। মঙ্গলবার বিকেলে বিজয়পুরে ব্যাঙ্কের শাখায় পিস্তল দেখিয়ে ঢুকে পড়ে একদল দুষ্কৃতী। ব্যাঙ্ককর্মীদের বেঁধে মারধর করা হয় এবং কোটি কোটি টাকা ও সোনার গয়না লুট করা হয়। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

ব্যাঙ্ক সূত্রে জানা গেছে, ডাকাতরা মোট ৫৮ কেজি সোনা এবং নগদ ৮ কোটি টাকা নিয়ে গেছে। তাদের হুমকির কারণে কেউ অ্যালার্ম বাজাতে বা সাহায্য চাইতে পারেননি। চাঞ্চল্যকর বিষয়টি হল, ডাকাতরা প্রত্যেকেই সেনার পোশাকে এসেছিল যা দেখে কর্মীরা ভয়ে ঘাবড়ে যান।

পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীর দল প্রথমে ম্যানেজারের চেয়ারের কাছে যায় এবং কোষাধ্যক্ষের সামনে দাঁড়িয়ে সবাইকে হুমকি দিয়ে টাকা ও সোনা লুট করে। কয়েক মিনিটের মধ্যেই তারা ব্যাঙ্কে তাণ্ডব চালিয়ে বেরিয়ে যায় (SBI Branch Robbed in Karnataka)।

ঘটনার পর পুলিশ ডাকাতদলের ব্যবহৃত গাড়ি উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে তারা মহারাষ্ট্রের দিকে পালিয়েছে। কর্নাটক ও মহারাষ্ট্র পুলিশ যৌথভাবে অভিযানে নেমেছে। বিভিন্ন জায়গায় নাকা চেকপোস্ট বসানো হয়েছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ চলছে।

উল্লেখ্য, গত জুন মাসে বিজয়পুরের অন্য একটি ব্যাঙ্কেও ডাকাতি হয়েছিল। তখন ৫৯ কেজি সোনা এবং প্রায় ৫ লক্ষ টাকা লুট হয়। সেই ঘটনার সঙ্গে যোগসূত্রের অভিযোগে কয়েকজন ব্যাঙ্ক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছিল। মাত্র আড়াই মাসের ব্যবধানে আবার একই শহরে ব্যাঙ্কে ডাকাতি হওয়ায় এলাকাবাসীদের মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছে।

পুলিশ স্থানীয়দের সতর্ক করেছে এবং অভিযুক্তদের দ্রুত ধরার চেষ্টা চালাচ্ছে। তারা জানিয়েছে, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য সূত্র যাচাই করে ডাকাতের দলের সন্ধান চলছে। 


```