Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্নীতি দমন শাখার 'সারপ্রাইজ ভিজিট'! বিদ্যুৎ বিভাগের কর্মীর বাড়ি থেকে উদ্ধার ২ কোটি নগদ

তদন্তকারীরা জানিয়েছেন, বাজেয়াপ্ত করা সম্পত্তির বাজার মূল্য অনেক বেশি হতে পারে। এরুগুকে গ্রেফতার করে ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছে। আদালত তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।

দুর্নীতি দমন শাখার 'সারপ্রাইজ ভিজিট'! বিদ্যুৎ বিভাগের কর্মীর বাড়ি থেকে উদ্ধার ২ কোটি নগদ

বিদ্যুৎ বিভাগের কর্মীর বাড়ি থেকে উদ্ধার নগদ

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 17 September 2025 16:11

দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদে দুর্নীতি দমন শাখা (Anti-Corruption Bureau) মঙ্গলবার বিদ্যুৎ বিভাগের সহকারী ডিভিশনাল ইঞ্জিনিয়ার (Assistant Divisional Engineer) আম্বেদকর এরুগুর বিরুদ্ধে অস্বাভাবিক সম্পদের মামলা করেছে। অভিযোগ, তাঁর সরকারি আয়ের তুলনায় অনেক বেশি সম্পত্তির মালিক তিনি। অধিকাংশই অর্জন করেছেন বেআইনিভাবে।

দুর্নীতি দমন শাখার কর্মকর্তারা এরুগুর বাড়ি তাঁর পরিবারের সাথে সম্পর্কিত ১০টি ঠিকানায় তল্লাশি চালান। অনুসন্ধানে ধরা পড়েছে বিভিন্ন সম্পদ, যেমন শেরলিংগমপল্লিতে একটি ফ্ল্যাট, গাচিবৌলিতে একটি ৫ তলা ভবন এবং ১০ একর জমির ওপর ‘অ্যামথার কেমিক্যালস’ নামের একটি প্রতিষ্ঠান।

এছাড়া হায়দরাবাদে ছ'টি প্লট, একটি কৃষিজমি, দুটি গাড়ি, প্রচুর সোনার গয়না এবং ব্যাংক আমানতও বাজেয়াপ্ত করা হয়েছে। সন্দেহভাজন সহযোগীর বাড়ি থেকে নগদ ২ কোটি ১৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। তদন্তে দেখা গেছে, এরুগুর তাঁর সরকারি পদ ব্যবহার করে এই বিপুল পরিমাণ সম্পত্তি বানিয়েছেন।

তদন্তকারীরা জানিয়েছেন, বাজেয়াপ্ত করা সম্পত্তির বাজার মূল্য অনেক বেশি হতে পারে। এরুগুরকে গ্রেফতার করে ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছে। আদালত তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। তদন্তে আরও সম্পত্তির সন্ধান চলছে। কাঁদের কাছ থেকে কীভাবে অভিযুক্ত বিদ্যুৎ বিভাগের কর্মী টাকা নিয়েছেন তাও দেখা হচ্ছে।

সম্প্রতি পশ্চিমবঙ্গের বালুরঘাটে এক শিক্ষকের শ্বশুর বাড়িতে তল্লাশি চালিয়ে ১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে একটি বেটিং চক্র জড়িত থাকতে পারে।

অসমেও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিশেষ ভিজিল্যান্স সেলের তল্লাশিতে রাজ্যের এক সিভিল সার্ভিসেসের তরুণী অফিসার ধরা পড়েছেন। অসম সিভিল সার্ভিসেসের (ACS) ওই অফিসারের বাড়িতে সোমবার তল্লাশি চালানো হয়।  তাঁর কাছ থেকে প্রায় ৯২ লক্ষ টাকা নগদ ও ২ কোটি টাকার গয়না উদ্ধার হয়েছে।

তদন্তের বর্ণনা দিয়ে, মুখ্যমন্ত্রী জানান, গত ৬ মাস যাবৎ তাঁর উপর নজর রাখা হচ্ছিল। তাঁর বিরুদ্ধে দফায় দফায় জমি বেচাকেনা সংক্রান্ত অভিযোগ আসছিল দফতরের কাছে। তিনি আরও বলেন, বরপেটা জেলায় সার্কল অফিসার হিসেবে কাজ করার সময় নূপুর বোরার বিরুদ্ধে অভিযোগ, তিনি অবৈধভাবে অনুপ্রবেশকারী যাঁকে তিনি মিয়া নামে উল্লেখ করেছেন, তাঁর নামে সরকারি ও সাতরা জমির রেজিস্ট্রেশন করিয়েছেন।


```