প্রমাণ লোপাটের জন্য মৃতদেহ ড্রামে ঢুকিয়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। দেহটি এতটাই পুড়ে গিয়েছিল যে শনাক্তকরণের জন্য ডিএনএ টেস্ট করা হয়।

ফাইল চিত্র
শেষ আপডেট: 16 September 2025 20:13
দ্য ওয়াল ব্যুরো: ভাইপোকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে গ্রেফতার হলেন কাকা। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এই নৃশংস ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে।
মৃতের নাম রাকেশ (১৯), আগ্রার বাসিন্দা ছিলেন। পুলিশ সুত্রে জানা গেছে, গত বছর ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখ কাকার হাতে খুন হন যুবক। এরপর ড্রাম থেকে তাঁর দগ্ধ দেহ উদ্ধার হয়। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাঁর দেহ শনাক্ত করা হয়। তদন্তে নেমে অভিযুক্ত দেবীরামকে গ্রেফতার করে পুলিশ।
তদন্তে উঠে আসে, দেবীরাম এবং তাঁর এক সঙ্গী নিত্য কিশোর এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত। সেইদিন দু'জনে রাকেশকে মিথ্যে কথা বলে দেবীরামের দোকানে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে শ্বাসরোধ করে খুন করেন দুই অভিযুক্ত।
এরপর প্রমাণ লোপাটের জন্য মৃতদেহ ড্রামে ঢুকিয়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। দেহটি এতটাই পুড়ে গিয়েছিল যে শনাক্তকরণের জন্য ডিএনএ টেস্ট করা হয়।
কী কারণে খুন?
পুলিশ জানিয়েছে, জেরায় দেবীরাম দাবি করেছেন, রাকেশ তাঁর নাবালিকা সন্তানের আপত্তিকর ছবি নিজের মোবাইলে রেখেছিল এবং সেগুলি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে টাকা চাইতেন। সেই রাগ থেকেই ভাইপোকে খুন করেছেন তিনি।
তদন্ত চলছে। ধৃত এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন। তবে আরও এক অভিযুক্ত কিশোর এখনও পলাতক, তাঁর খোঁজে তল্লাশি চলছে।