Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'পাকিস্তান-বাংলাদেশে থাকলে বাড়ির মতো লাগে', ফের বিতর্কে কংগ্রেস নেতা সাম পিত্রোদা

বিজেপির কটাক্ষ - কখনও ইয়াসিন মালিকের মাধ্যমে হাফিজ সইদের সঙ্গে যোগাযোগ করেছে, এখন আবার দলের নেতা বলছেন পাকিস্তানে ঘরের মতো লাগে। কংগ্রেসের পাকিস্তানপ্রেম চিরন্তন। 

'পাকিস্তান-বাংলাদেশে থাকলে বাড়ির মতো লাগে', ফের বিতর্কে কংগ্রেস নেতা সাম পিত্রোদা

সাম পিত্রোদা এবং রাহুল গান্ধী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 19 September 2025 14:23

দ্য ওয়াল ব্যুরো: ওভারসিস কংগ্রেসের প্রধান (Overseas Congress Chief) সাম পিত্রোদার (Sam Pitroda) মন্তব্যে ফের উত্তাল রাজনীতি। তিনি বলেছেন, পাকিস্তান (Pakistan), বাংলাদেশ (Bangladesh) কিংবা নেপালে (Nepal) গেলে তাঁর কখনও বিদেশে থাকার অনুভূতি হয় না, বরং বাড়ির মতোই মনে হয় (Felt Like Home)! এরা আগে একাধিক বিরূপ মন্তব্য করে সংবাদ শিরোনামে এসেছেন পিত্রোদা। দলের অস্বস্তি বাড়িয়েছেন অহরহ। এবার যেন সব লাগাম ছাড়িয়ে গেল তাঁর মন্তব্য।

ভারতীয় বিদেশনীতিতে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ককেই প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করেন সাম পিত্রোদা। আর সেই প্রেক্ষিতেই তাঁর এহেন মন্তব্য। স্বাভাবিকভাবেই এই বিষয়টি নিয়ে কংগ্রেসকে (Congress) তুলোধনা করা শুরু করেছে বিজেপি (BJP)। কড়া প্রতিক্রিয়া দিয়েছে গেরুয়া শিবির।

বিজেপির কটাক্ষ - কখনও ইয়াসিন মালিকের মাধ্যমে হাফিজ সইদের সঙ্গে যোগাযোগ করেছে, এখন আবার দলের নেতা বলছেন পাকিস্তানে ঘরের মতো লাগে। কংগ্রেসের পাকিস্তান-প্রেম চিরন্তন। বিজেপি নেতা প্রদীপ ভাণ্ডারি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “রাহুল গান্ধীর প্রিয় পাত্র সাম পিত্রোদা নাকি পাকিস্তানে ঘরের মতো অনুভব করেন। এ জন্যই তো ইউপিএ ২৬/১১-র পর কোনও কঠোর পদক্ষেপ নেয়নি।”

এক সর্বভারতীয় সংবাদসংস্থায় সাক্ষাৎকার দিয়ে পিত্রোদা জানান, প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্কের উন্নতি জরুরি। হিংসা আর সন্ত্রাসবাদ থাকলেও, প্রতিবেশীদের সঙ্গে ভারতের এক ধরনের মিল রয়েছে। ঝগড়া করে নয়, শান্তি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে সহাবস্থান করতে হবে।

তিনি স্মৃতিচারণ করে বলেন, “আমি পাকিস্তানে গেছি, মনে হয়েছে যেন নিজের দেশেই আছি। বাংলাদেশ, নেপালে গিয়েও তাই লেগেছে। ওরা আমাদের মতোই দেখতে, আমাদের ভাষায় কথা বলে, আমাদের গান শুনে, আমাদের খাবার খায়।”

তবে তাঁর এই বার্তা এসেছে এক সংবেদনশীল সময়ে। কয়েক মাস আগেই পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নাগরিকের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পর ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযানের পর আরও নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান। সেই আবহে সামের মন্তব্য অসংবেদশীল তাতে কোনও সন্দেহ নেই।

অতীতে বিতর্কিত মন্তব্যের জন্যও সমালোচনার মুখে পড়েছেন সাম পিত্রোদা। লোকসভা ভোটের আগে তিনি বলেছিলেন, ভারতের পূর্বাঞ্চলের মানুষদের চেহারা চিনের মতো, দক্ষিণে আবার আফ্রিকার মতো দেখতে। সেই মন্তব্যে প্রবল সমালোচনার মুখে তিনি পদত্যাগ করলেও পরে ফের দায়িত্বে ফিরে আসেন। উত্তরাধিকার কর সংক্রান্ত মন্তব্য নিয়েও তাঁকে কড়া আক্রমণ করেছিল বিরোধীরা।

এবারের বক্তব্যে ফের তীব্র সমালোচনার ঝড় উঠেছে। রাজনৈতিক মহলের প্রশ্ন - কংগ্রেস কি তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে, নাকি আগের মতোই চুপ থাকবে?


```