Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

ট্রাম্পের চোখরাঙানির মধ্যেই ভারতে আসছেন পুতিন, কী কী বিষয়ে আলোচনা মোদীর সঙ্গে?

সংসদের শীত অধিবেশনের মধ্যেই আগামী ৪-৫ ডিসেম্বর ভারত সফরে আসবেন তিনি।

ট্রাম্পের চোখরাঙানির মধ্যেই ভারতে আসছেন পুতিন, কী কী বিষয়ে আলোচনা মোদীর সঙ্গে?

পুতিন শেষবার ভারতে এসেছিলেন ২০২১ সালে ডিসেম্বরে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 28 November 2025 15:12

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্টের চোখরাঙানির মধ্যেই আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংসদের শীত অধিবেশনের মধ্যেই আগামী ৪-৫ ডিসেম্বর ভারত সফরে আসবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তাঁর ভারতে আসার কথা শুক্রবার জানিয়েছে রুশ সরকারি সংবাদ মাধ্যম। এর আগে ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছিল নয়াদিল্লি ও মস্কোর বার্ষিক সম্মেলনে পুতিন আসবেন এবং প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর বৈঠক হবে।

২৩-তম ভারত-রুশ বার্ষিক সম্মেলনে পুতিনের আসার নিশ্চয়তা দিয়েছে ক্রেমলিনও। এদেশে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী মোদী তাঁকে স্বাগত জানাবেন। রাষ্ট্রপতি মুর্মু পুতিনের সম্মানার্থে একটি ভোজসভাও ডাকবেন। এই সম্মেলনটি এক বছর রাশিয়ায় ও পরের বছর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়। পুতিন শেষবার ভারতে এসেছিলেন ২০২১ সালে ডিসেম্বরে।

মোদী-পুতিনের এই সাক্ষাৎ বিশ্ব রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারতের সঙ্গে সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং পরবর্তীতে রাশিয়ার সম্পর্ক চিরকালই মধুর। যোগাযোগ ক্ষেত্র, প্রতিরক্ষা ও বাণিজ্য ক্ষেত্রে চিরকালই দুই দেশের নানান চুক্তি রয়েছে। এবার ভারতের তরফে প্রতিরক্ষাকে আরও উন্নত করতে সহযোগিতা চাওয়া হবে রাশিয়ার কাছে। পাঁচটি অতিরিক্ত এস-৪০০ ট্রায়াম্ফ এয়ার ডিফেন্স স্কোয়াড্রন কেনার প্রস্তাব রয়েছে। এছাড়াও ভূমি থেকে আকাশে উৎক্ষেপণের প্রচুর অস্ত্র কেনার প্রস্তাব দেওয়া হতে পারে।

মোদী-পুতিনের বৈঠক হওয়ার কথা আছে ৫ ডিসেম্বর। যদিও এখনও রাশিয়ার কাছ থেকে ভারত দু-তিন স্কোয়াড্রন পঞ্চম প্রজন্মের বিমান সুখোই-৫৭ কেনার বিষয়ে মনস্থির করতে পারেনি। মস্কো দীর্ঘদিন ধরেই ভারতকে আমেরিকার এফ-৩৫ টু জেট বিমানের সমকক্ষ এই বিমান কেনার পরামর্শ দিয়ে চলেছে।

আরও একটি বিষয় আলোচনার শীর্ষে আসতে পারে, তাহল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এবং তার সঙ্গে জড়িয়ে থাকবে রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনাবেচার সম্পর্কটি। 


```