Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

রাশিয়ার বিয়ারের ক্যানে গান্ধীজির ছবি! ভাইরাল পোস্ট সামনে আসতেই শুরু বিতর্ক

তবে এখনও পর্যন্ত বিয়ার প্রস্তুতকারী সংস্থা রিয়র্টের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

রাশিয়ার বিয়ারের ক্যানে গান্ধীজির ছবি! ভাইরাল পোস্ট সামনে আসতেই শুরু বিতর্ক

ভাইরাল ছবি

শেষ আপডেট: 15 February 2025 19:06

দ্য ওয়াল ব্যুরো: বিয়ারের ক্যানে মহাত্মা গান্ধীর ছবি! রাতারাতি বিতর্কে জড়াল একটি রাশিয়ান মদ প্রস্তুতকারক সংস্থা। নিজের সোশ্যাল মিডিয়ায় বিয়ারের ক্যানের ছবিটি পোস্ট করেছেন সুপর্ণ সৎপতি নামে ওড়িশার এক নেতা। বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক‌।

তবে এখানেই থেমে থাকেননি ওড়িশার নেতা। ইতিমধ্যে রাশিয়ার মদ সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপও দাবি করেছেন তিনি। পাশাপাশি বিষয়টি নিয়ে রাশিয়া সরকারের সঙ্গে আলোচনার অনুরোধও জানিয়েছেন। 

সুপর্ণ সতপতি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনুরোধ করব, বন্ধু ভ্লাদিমির পুতিনের সঙ্গে আপনি এই বিষয়টি নিয়ে আলোচনা করুন।'

ওড়িশার বাসিন্দার আরও অভিযোগ, প্রবাসী ভারতীয়দের হাতে রাশিয়ার এই রিয়র্ট বিয়ারের ক্যানটি দেখা যায়। যেটিতে মহাত্মা গান্ধীর ছবি রয়েছে। এ প্রসঙ্গে অনেকেই লেখেন, ‘এটি অত্যন্ত অসম্মানজনক।’ কেউ বলছেন, ‘এটা ভারতের অপমান।’এমনকী আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন কেউ কেউ। 

একজনের মতে, ‘আন্তর্জাতিক ন্যায় আদালতে এই বিয়ার সংস্থার বিরুদ্ধে মামলা করা উচিত। এদের অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।’ 

আরেকজন গান্ধীজির সঙ্গে মদের যোগসূত্র নিয়ে প্রশ্ন তুলে লিখেছেন, "অত্যন্ত অগ্রহণযোগ্য। গান্ধীজি এবং মদের মধ্যে সম্পর্ক কী? মদের উপর তাঁর নাম এবং ছবি ব্যবহার বন্ধ করুন, তিনি মদ্যপ ছিলেন না, বরং তাঁর ব্যক্তিত্বের সাথে মানানসই অন্যান্য পণ্যে তাঁর নাম এবং ছবি ব্যবহার করুন।"

তবে এখনও পর্যন্ত রুশ বিয়ার প্রস্তুতকারী সংস্থা রিয়র্টের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।


```