Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কটক স্টেশনের ছাদ, দেরিতে চলছে একাধিক ট্রেন!

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ প্রবল শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে ধুলোয় ঢেকে যায় গোটা প্ল্যাটফর্ম।

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কটক স্টেশনের ছাদ, দেরিতে চলছে একাধিক ট্রেন!

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 27 August 2025 20:11

দ্য ওয়াল ব্যুরো: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ওড়িশার কটক রেলওয়ে স্টেশনের ছাদ। হতাহতের কোনও খবর নেই। তবে, এমন ঘটনায় আতঙ্কিত যাত্রীরা।

বুধবার বিকেল ৩টে ৪৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কটক স্টেশনে পুনর্নির্মাণের কাজ চলছিল। সেই সময় ১ এবং ২ নম্বর প্ল্যাটফর্মের মাঝখানের দেওয়ালের একাংশ ও তার সঙ্গে ছাদের একটি অংশ ভেঙে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ প্রবল শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে ধুলোয় ঢেকে যায় গোটা প্ল্যাটফর্ম। আতঙ্কে যাত্রী ও শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ধ্বংসস্তূপ পড়ে রেললাইনের উপর। ফলে ওই দুই প্ল্যাটফর্মে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। একাধিক ট্রেনের সময়সূচি পিছিয়ে দিতে বাধ্য হয়েছে রেল কর্তৃপক্ষ। যাত্রীদের ট্রেন ধরার আগে সর্বশেষ সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।

রেলওয়ে সূত্রে খবর, দুর্ঘটনার পরপরই ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেছে তারা। কর্তৃপক্ষ দাবি করেছে, ৪৫ মিনিটের মধ্যেই লাইন পরিষ্কার হয়ে গেছে।

তবে প্রশ্ন উঠছে যাত্রী ও শ্রমিকদের সুরক্ষা নিয়ে। কর্তৃপক্ষের দাবি, পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা মেনেই কাজ চলছিল, এ দিনের ঘটনা নিছকই একটি দুর্ঘটনা। সরকারিভাবে ঘটনার তদন্ত হবে।


```