Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লির এআই প্রদর্শনীতে 'মেড ইন ইন্ডিয়া' রোবোডগের চমক, আগেই প্রধানমন্ত্রীর প্রশংসা পেয়েছে 'পরম'

রোবোটিক্সের আগের হিউম্যানয়েড মডেলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রায় ৭ মাসের অক্লান্ত পরিশ্রমের ফল 'পরম' (Made-In-India Robodog)। প্রতি ১৫ দিন অন্তর নতুন নতুন ফিচার যোগ করা হয়েছে 'রোবোডগ'-এ।

দিল্লির এআই প্রদর্শনীতে 'মেড ইন ইন্ডিয়া' রোবোডগের চমক, আগেই প্রধানমন্ত্রীর প্রশংসা পেয়েছে 'পরম'

রোবোডগ 'পরম'

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 19 February 2026 12:19

দ্য ওয়াল ব্যুরো: চারপেয়ে রোবট, যা শুধু হাঁটতেই পারে না,  সিঁড়ি ওঠা, পড়ে গেলে উঠে দাঁড়ানো, এমন অনেক কাজ নিখুঁতভভাবে করে নিজে নিজেই। দিল্লির এআই এক্সপো ২০২৬-এ (Delhi AI Expo 2026) বিশেষ নজর কেড়েছে 'পরম'। বেঙ্গালুরুর স্টার্টআপ (Bengaluru-based robotics startup) সংস্থার দাবি, এটি দেশের শক্তিশালী রোবট ডগ, সম্পূর্ণভাবে ভারতীয় ইঞ্জিনিয়ারদের তৈরি। শুধু জোড়া লাগানো বা বিদেশ থেকে আনা কোনও মডেলের কপি নয়।

স্টার্টআপ সংস্থা General Autonomy তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, 'অনেক বাজে কথা হয়েছে! এবার আমরা আপনাদের সামনে নিয়ে এলাম 'পরম'। শুধু জোড়া লাগানো কিংবা কেনা নয়, ভারতে তৈরি (BUILT IN INDIA)। ভারতীয়রা এটি বানিয়েছেন এই শতাব্দীর জন্য, দেশের জন্য, দুনিয়ার জন্য।  

ভিডিওতে দেখা যাচ্ছে, 'পরম' (Quadruped robot. Declaring Param) অনায়াসেই বেঙ্গালুরুর রাস্তায় হেঁটে বেড়াচ্ছে, সামনে বাধা এলে নিজে থেকেই পথ বদলাচ্ছে, ৩০ সেন্টিমিটার উচ্চতার সিঁড়ি চড়ছে। এমনকি নিচু জায়গায় 'ক্র্যাব ওয়াক' করে ঢুকতেও পারে। সংস্থাটি জানিয়েছে, এই রোবট ডগের অটোনোমাস ন্যাভিগেশন, ট্র্যাকিং, এমনকি পড়ে গেলে নিজে থেকেই উঠে দাঁড়ানোর ক্ষমতাও আছে।

রোবোটিক্সের আগের হিউম্যানয়েড মডেলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রায় ৭ মাসের অক্লান্ত পরিশ্রমের ফল 'পরম' (Made-In-India Robodog)। প্রতি ১৫ দিন অন্তর নতুন নতুন ফিচার যোগ করা হয়েছে 'রোবোডগ'-এ।

গত মাসে 'স্টার্ট আপ ইন্ডিয়া'-র (Start Up India) দশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ডিপ টেক প্রদর্শনীতে অংশ নিয়েছিল বেঙ্গালুরুর এই স্টার্টআপ সংস্থাটি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে 'পরম'-এর ডেমো দেখানোর সুযোগ পেয়েছিল তারা।

রোবোডগ কী কাজে লাগে?

শক্তিশালী এই চারপেয়ে রোবট, কুকুরের আকারে তৈরি বলে একে বলা হয়, 'রোবোডগ' বা Quadruped Robots। এরা অসমতল জায়গায় চলতে পারে যেখানে সাধারণত গাড়ি বা অন্যান্য চাকা-যুক্ত যন্ত্র চলতে পারে না।

বিশ্বব্যাপী এই রোবটগুলি ব্যবহার করা হচ্ছে-

  • শিল্পাঞ্চলে যন্ত্রপাতি পরিদর্শনে
  • বিপজ্জনক জায়গায় অনুসন্ধান ও উদ্ধারকাজে
  • প্রতিরক্ষা বাহিনীর লজিস্টিক কাজে
  • গবেষণা ও পরীক্ষামূলক কার্যক্রমে

‘পরম’ সেই তালিকায় ভারতীয় প্রযুক্তির ছাপ রেখে দিয়েছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।


```