Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

৭৮ কেজির লাড্ডু, তলোয়ার দিয়ে কাটলেন ৭৮-এর ‘বার্থডে বয়’ লালুপ্রসাদ যাদব

চেয়ারে পা তুলে বসে ‘বার্থডে বয়’ লালুপ্রসাদ যাদব। সামনে রাখা ছোট্ট চৌকো কাঠের টেবিলে একটা পায়ের উপর রাখা আরেকটা পা।

৭৮ কেজির লাড্ডু, তলোয়ার দিয়ে কাটলেন ৭৮-এর ‘বার্থডে বয়’ লালুপ্রসাদ যাদব

লালুপ্রসাদ যাদব ৭৮-এ পা দিলেন।

শেষ আপডেট: 11 June 2025 13:19

দ্য ওয়াল ব্যুরো: চেয়ারে পা তুলে বসে বার্থডে বয় লালুপ্রসাদ যাদব। সামনে রাখা ছোট্ট চৌকো কাঠের টেবিলে একটা পায়ের উপর রাখা আরেকটা পা। ভক্ত-সমর্থকরা সামনে এনে রাখলেন বিশাল একটা লাড্ডু। চারিদিকে তার কাজু-কিসমিস বসানো। ওজন ৭৮ কেজি। কারণ, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব ৭৮ বছরে পা রাখলেন। তারপর এক কর্মী এগিয়ে দিলেন কারুকাজ করা খাপের মধ্যে রাখা তলোয়ার। খুলেও দিলেন খাপ থেকে। লালুপ্রসাদ একই কায়দায় বসে থাকা অবস্থায় রাজকীয় ভঙ্গিতে তলোয়ার দিয়ে কেটে ফেললেন ৭৮ কেজির লাড্ডুর মাথা।

রাষ্ট্রীয় জনতা দলের সুপ্রিমো লালুপ্রসাদের জন্মদিনের সকালটা এভাবেই কাটালেন তাঁর দলীয় অনুগামী, কর্মী-সমর্থকরা। লালুর স্ত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর ১০ সার্কুলার রোডের বাড়িতে জন্মদিনের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এখানে ছাড়াও গোটা রাজ্যেই দিন সম্প্রীতি দিবস হিসেবে পালন করে থাকে আরজেডি।

লালুর জন্মদিন পালন শুরু হয়েছিল মঙ্গল ও বুধের মাঝরাত থেকেই। ঘরোয়া অনুষ্ঠানে মেয়ে ও নাতিদের পাশে বসে কেক কাটেন একদা দুঁদে রাজনীতিক লালুপ্রসাদ। এদিন আরজেডির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অনিল কুমার গরিবোঁ কি মসিহার জন্য নিয়ে আসেন ৭৮ রকমের ফল।

দলের তরফে জন্মদিন পালনের সময় বাড়ির বাইরে ছিল দলীয় কর্মীদের ছোটখাট জনসভা। বহু মানুষ বাজা নিয়ে এসেছিলেন। নাচগান, উল্লাস, হইহুল্লোড়ে মেতে ওঠে গোটা এলাকা। তাঁদের সঙ্গে ছিল লালুর ছবি ও পোস্টার। অনেকেই সঙ্গে করে মিঠাইয়ের বাক্স, কেক নিয়ে এসেছিলেন প্রিয় নেতার জন্য। অনেককে দেখা গেল খোলা তলোয়ার হাতে নাচতে।

দলের রাজ্য অফিসে এসে ৭৮ পাউন্ডের (৩৫ কেজির বেশি) কেক কাটেন লালু। শুধু বিহারের মানুষই নন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব জন্মদিনের অভিনন্দন জানিয়েছেন লালুপ্রসাদকে। রাহুল লিখেছেন, আমাদের সম্পর্ক কেবলমাত্র রাজনীতিতেই সীমাবদ্ধ নয়। আমাদের সম্পর্ক আত্মিক, সমান মূল্যবোধ এবং সামাজিক বিচারের পক্ষে সংগ্রামের সঙ্গে জড়িত। যাঁদের কথা কেউ শোনে না, আমি বরাবর তাঁদের কথাই উচ্চকণ্ঠে তুলে ধরেছেন। আমি আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।


```