Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ব্যাঙ্ক জালিয়াতির পরিমাণ বেড়েছে ১৯৪ শতাংশ, একলাফে তিন গুণ: আরবিআই

দেশের জাতীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এই চোখ কপালে তুলে দেওয়া হিসাব প্রকাশ করেছে।

ব্যাঙ্ক জালিয়াতির পরিমাণ বেড়েছে ১৯৪ শতাংশ, একলাফে তিন গুণ: আরবিআই

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 30 May 2025 12:24

দ্য ওয়াল ব্যুরো: গত একবছরে ব্যাঙ্ক জালিয়াতির পরিমাণ প্রায় ১৯৪ শতাংশ বেড়েছে। দেশের জাতীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এই চোখ কপালে তুলে দেওয়া হিসাব প্রকাশ করেছে। আরবিআইয়ের হিসাবে গত আর্থিক বছরে ব্যাঙ্ক প্রতারণা হয়েছিল ১২,২৩০ কোটি টাকার। আর ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত শেষ হওয়া আর্থিক বছরে তার পরিমাণ তিনগুণ বেড়ে হয়েছে ৩৬,০১৪ কোটি টাকা।

গত বছরের তুলনায় এই বছরে অনেক বেশি প্রতারণার অভিযোগ দায়ের হওয়ায় মোট অঙ্ক বেড়েছে বলে মনে করা হচ্ছে। প্রতারণার অঙ্ক বাড়লেওপ্রতারণার সংখ্যা কিন্তু কমেছে। ২০২৩-২৪ সালে ৩৬ হাজার ৬০টি অভিযোগ ছিল। আর ২০২৪-২৫ সালে সেই সংখ্যা নেমে এসেছে ২৩ হাজার ৯৫৩-তে।

এই বছর ৩৬ হাজার ১৪ কোটি টাকার যে ব্যাঙ্ক প্রতারণা হয়েছেতার মধ্যে ২৫ হাজার ৬৬৭ কোটি টাকা প্রতারণা হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। গত বছরের তুলনায় বিপুল লাফ দেখা দিয়েছে মোট প্রতারণার অঙ্কে। গত বছর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে প্রতারণার অঙ্ক ছিল ৯ হাজার ২৫৪ কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্ক- দুই ক্ষেত্রেই গত বছরের তুলনায় প্রতারণার সংখ্যা কমলেও প্রতারণার টাকার অঙ্ক অনেক বেড়ে গিয়েছে।

দেশের বেসরকারি ব্যাঙ্কে প্রতারণা যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলির সম্মিলিত অঙ্ক ২৫ হাজার ৬৬৭ কোটি টাকা। ২০২৪ অর্থবর্ষে এই অঙ্ক ছিল ৯ হাজার ২৫৪ কোটি টাকা।  বেসরকারি ব্যাঙ্কেও প্রতারণার সংখ্যা ২৪ হাজার ২০৭ থেকে কমে হয়েছে ১৪ হাজার ২৩৩টি। আরবিআই জানিয়েছেব্যাঙ্ক প্রতারণার যে সমস্ত ঘটনা ঘটেছে তার অধিকাংশই ঘটেছে ডিজিটাল পেমেন্টস সংক্রান্ত। অর্থাৎ কার্ড বা ইন্টারনেট সংক্রান্ত জালিয়াতির সংখ্যাই বেশি। এর পাশাপাশি লোন সংক্রান্ত জালিয়াতিও রয়েছে। বেসরকারি ব্যাঙ্কগুলিতে মোট জালিয়াতির সিংহভাগই ডিজিটাল পেমেন্টস সংক্রান্ত জালিয়াতি। সেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে জালিয়াতির বড় একটি অংশ হলো ঋণ সংক্রান্ত প্রতারণা।


```