Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

দেহ ব্যবসায় নামতে রাজি হননি, অন্ধ্রপ্রদেশে লিভ-ইন সঙ্গীর হাতে কুপিয়ে খুন তরুণী

পুষ্পার মা গঙ্গা এবং ভাই খুনের সময় সেখানে উপস্থিত ছিলেন। তাঁরা মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ।

দেহ ব্যবসায় নামতে রাজি হননি, অন্ধ্রপ্রদেশে লিভ-ইন সঙ্গীর হাতে কুপিয়ে খুন তরুণী

অভিযুক্ত যুবক

শেষ আপডেট: 17 July 2025 13:09

দ্য ওয়াল ব্যুরো: দেহ ব্যবসায় নামতে অস্বীকার করায় এক তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করলেন তাঁর লিভ-ইন সঙ্গী। ঘটনাটি অন্ধ্রপ্রদেশের আম্বেদকর কোনাসীমা জেলার সিদ্ধার্থ নগরের। মৃত তরুণীর নাম ওলেতি পুষ্পা, বয়স ২২।

পুলিশ জানিয়েছে, পুষ্পা তাঁর স্বামীর সঙ্গে সম্পর্ক ভেঙে গত ৬ মাস ধরে শেখ শাম্মা নামে এক যুবকের সঙ্গে লিভ-ইনে থাকছিলেন। রাজোলু মণ্ডল নামে এক ব্যক্তির বি সাভারাম গ্রামের একটি ভাড়া বাড়িতে থাকতেন তাঁরা।

সম্প্রতি শাম্মা পুষ্পার চরিত্র নিয়ে সন্দেহ করতে শুরু করেন এবং তাঁকে দেহ ব্যবসায় নামার জন্য জোর করেন বলে অভিযোগ। মদ্যপ অবস্থায় প্রায়ই পুষ্পার সঙ্গে ঝগড়া হত বলে জানাচ্ছেন প্রতিবেশীরা। বুধবার রাতেও সেই ধরনেরই ঝামেলা বাধে।

রাত প্রায় ১০টা নাগাদ ফের দেহ ব্যবসায় যাওয়ার জন্য পুষ্পাকে চাপ দেন শাম্মা। কিন্তু পুষ্পা তাতে সাফ অস্বীকার করায় দু’জনের মধ্যে বচসা চরমে ওঠে। তখনই আচমকা পুষ্পার উপর চড়াও হন তিনি। একটি ধারালো ছুরি দিয়ে তাঁর বুকে ও পায়ে একাধিকবার আঘাত করা হয়।

পুষ্পার মা গঙ্গা এবং ভাই খুনের সময় সেখানে উপস্থিত ছিলেন। তাঁরা মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় পুষ্পার।

ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যান শেখ শাম্মা। রাজোলুর সার্কেল ইনস্পেক্টর নরেশ কুমার জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে খুন এবং হামলার ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাঁকে ধরতে তৈরি কা হয়েছে দু'টি আলাদা পুলিশ টিম। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


```