টেসলার স্টিয়ারিং সামলে ধীরে ধীরে গাড়ি চালাচ্ছেন একনাথ শিন্ডে, আর সেই মুহূর্ত উপভোগ করছেন, তাও ভিডিওতেই স্পষ্ট।
.jpeg.webp)
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে
শেষ আপডেট: 16 July 2025 18:39
দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের বিধান ভবনের সামনেই টেসলা চালিয়ে শহরবাসীকে রীতিমতো চমকে দিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। মঙ্গলবার টেসলার প্রথম ভারতীয় শোরুম উদ্বোধনের পরদিনই টেস্ট ড্রাইভে বেরোন তিনি। সাংবাদিক ও নিরাপত্তারক্ষীদের ভিড়ের মধ্যে দিয়ে ধীরে ধীরে সাদা রঙের একটি টেসলা গাড়ি চালাতে দেখা যায় তাঁকে।
ভিডিওতে দেখা গিয়েছে, টেসলার স্টিয়ারিং সামলে ধীরে ধীরে গাড়ি চালাচ্ছেন একনাথ শিন্ডে, আর সেই মুহূর্ত উপভোগ করছেন, তাও ভিডিওতেই স্পষ্ট। এই অভিজ্ঞতা সরাসরি সম্প্রচারও করেন এক্স-এ। ক্যাপশনে লেখেন, "ভারতে টেসলার প্রথম এক্সপেরিয়েন্স সেন্টার পরিদর্শন।"
◻️LIVE📍मुंबई 🗓️ 16-07-2025
📹 टेस्लाच्या भारतातील पहिल्या एक्सपिरियन्स सेंटरला भेट - लाईव्ह https://t.co/FpUM3OG5ah— Eknath Shinde - एकनाथ शिंदे (@mieknathshinde) July 16, 2025
টেসলা এদিন আনুষ্ঠানিকভাবে ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছে। সংস্থার প্রথম শোরুম খোলা হয়েছে মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্স (BKC)-এ, যার নাম দেওয়া হয়েছে ‘Tesla Experience Centre’। প্রায় ৪ হাজার স্কোয়ার ফিট জুড়ে থাকা এই শোরুম থেকেই ভারতের বাজারে টেসলার যাত্রা শুরু হল। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লি-সহ আরও বড় মেট্রো শহরে শিগগিরই নতুন আউটলেট খোলা হবে।
মুম্বইয়ের শোরুমে এখন প্রদর্শিত হচ্ছে টেসলার জনপ্রিয় মডেল ওয়াই (Model Y), যা একটি সম্পূর্ণ ইলেকট্রিক এসইউভি (Electric SUV)। ভারতের বাজারে এর সম্ভাব্য দাম শুরু হচ্ছে প্রায় ৬০ লক্ষ টাকা থেকে।
ভারতের জন্য টেসলা যেটি মডেল আনছে, তা হল রিফ্রেশড মডেল ওয়াই, যার রঙ ডার্ক গ্রে এবং সঙ্গে থাকছে ব্ল্যাক অ্যালয় হুইল ও কুপে-স্টাইল সিলুয়েট। গাড়িটি পাওয়া যাবে দু’টি ভ্যারিয়েন্টে— Long Range RWD (Rear Wheel Drive) ও Long Range AWD (All Wheel Drive)।
গাড়ির ভিতরে রয়েছে ডুয়াল-টোন (কালো-সাদা) মিনিমালিস্ট ক্যাবিন, ১৫.৪ ইঞ্চির সেন্ট্রাল টাচস্ক্রিন, ওয়্যারলেস চার্জিং, ইউএসবি-সি পোর্ট, ভয়েস কমান্ড, ইন্টারনেট কানেক্টিভিটি এবং অ্যাপ-ভিত্তিক গাড়ি কন্ট্রোলের সুবিধা।
টেসলার এই আগমন ভারতের ইলেকট্রিক গাড়ির বাজারে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।