Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উদয়পুরের বিলাসবহুল বিয়ের পুরো খরচ ব়্যাপিডো চালকের! ইডি তল্লাশিতে সামনে এল বড় তথ্য

উদয়পুরে হই হই করে হল বিয়ে। সেই টাকা দিল ব়্যাপিডো ড্রাইভার!

উদয়পুরের বিলাসবহুল বিয়ের পুরো খরচ ব়্যাপিডো চালকের! ইডি তল্লাশিতে সামনে এল বড় তথ্য

ওই ড্রাইভার ও বিয়ের ঘটনাস্থল

গার্গী দাস

শেষ আপডেট: 28 November 2025 23:00

দ্য ওয়াল ব্যুরো: র‌্যাপিডোর (Rapido) এক বাইকচালক উদয়পুরের তাজ আরাবল্লি রিসর্টে (Taj Aravalli Resort) হওয়া বিলাসবহুল ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর (Destination Wedding) খরচ সামলেছেন। এই চমকে দেওয়ার মতো তথ্য পেল ইডি (ED)। 

ওই বিয়েটি হয় গত বছরের নভেম্বর মাসে। তদন্তকারী অফিসারদের সন্দেহ, গুজরাতের যুব রাজনৈতিক নেতা আদিত্য জুলা (Aditya Zula)-র সঙ্গে এই বিয়ের যোগ রয়েছে। কিন্তু টাকার উৎস নিয়ে এক্ষেত্রে উঠছে বড় প্রশ্ন।

১xবেট বেআইনি বেটিং র‌্যাকেট (Illegal Betting Racket)  সংক্রান্ত মামলার তদন্ত চলাকালীন সামনে আসে গোটা বিষয়টি। ওই র‌্যাপিডো চালকের অ্যাকাউন্টে ২০২৪ সালের অগস্ট থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত অর্থাৎ মোট ৯ মাসে ঢুকেছে প্রায় ৩৩১.৩৬ কোটি টাকা। এর মধ্যে ১ কোটির বেশি না কি খরচ হয়েছে উদয়পুরের ওই রাজকীয় বিয়েতে। অথচ চালকের সঙ্গে বর বা কনের কোনও সম্পর্কই নেই।

অফিসারদের দাবি, অ্যাকাউন্টটি মূলত ‘মিউল অ্যাকাউন্ট’ (Mule Account) হিসেবে ব্যবহার করা হয়েছে। বিভিন্ন অজানা উৎস থেকে টাকা ঢোকানো হচ্ছিল, আর সঙ্গে সঙ্গেই তা ট্রান্সফার হয়ে যাচ্ছিল অন্য সন্দেহজনক অ্যাকাউন্টে। এর একাংশ পৌঁছেছে বেআইনি বেটিং চক্রের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ইডি আরও বহু লেনদেনের উৎস ও গন্তব্য খতিয়ে দেখছে।

তৃতীয় পক্ষের অ্যাকাউন্ট ব্যবহার করাই ছিল এক্ষেত্রে মূল উদ্দেশ্য, যাতে টাকার আসল উৎস গোপন (Concealment of Funds) রাখা যায় এবং কোনও রকম নজরদারি এড়ানো সম্ভব হয়। ওই বাইকচালকের অ্যাকাউন্টে এমন বিপুল টাকার লেনদেন দেখে স্তম্ভিত হন তদন্তকারীরা।

ইডির এক উচ্চ পদস্থ আধিকারিকের কথায়, “এ ধরনের ঘটনা এখন দ্রুত বাড়ছে। অনেকেই ভাবেন অ্যাকাউন্ট ব্যবহার করতে দিলে ক্ষতি নেই। পরে দেখা যায় সেই অ্যাকাউন্ট অপরাধমূলক লেনদেনে ব্যবহার হয়েছে, আর দায় এসে পড়ে অ্যাকাউন্টহোল্ডারের ঘাড়ে।”

ঘটনাটি স্পষ্ট করে দিচ্ছে, বিলাসবহুল অনুষ্ঠান, বড় মাপের লেনদেন বা বেআইনি ব্যবসা, সব ক্ষেত্রেই এই ধরনের ‘মিউল অ্যাকাউন্ট’-এর ব্যবহার বাড়ছে। ফলে সাধারণ মানুষ অজান্তেই জড়িয়ে পড়ছেন অপরাধের জালে।

জনসাধারণের জন্য ইডির সতর্কবার্তা-

  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, এটিএম/ডেবিট/ক্রেডিট কার্ড, UPI বা নেটব্যাঙ্কিং অ্যাকসেস কারও সঙ্গে শেয়ার করবেন না।
  • অপরিচিত কাউকে চেক সই করে দেবেন না, কোনও আর্থিক ডকুমেন্টেও সই করবেন না।
  • অ্যাকাউন্টে অস্বাভাবিক টাকা ঢোকা বা বের হওয়া দেখলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করুন।
  • কেউ অর্থের বিনিময়ে অ্যাকাউন্ট ব্যবহার করতে চাইলে সতর্ক হোন।
  • নিজের নামে ইস্যু হওয়া মোবাইল নম্বর যাচাই করতে যান tafcop.sancharsaathi.gov.in–এ, প্রয়োজনহীন নম্বর বন্ধ করুন।

এনিয়ে ইডি এখনও তদন্ত চালাচ্ছে। র‌্যাপিডো চালকের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেনের উৎস, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা এবং বেআইনি বেটিং চক্রের সম্ভাব্য বড়সড় নেটওয়ার্ক, সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।


```