Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

র‍্যামেন বোল, পশমিনা শাল, জাপানের প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রীকে যা যা উপহার দিলেন মোদী

জাপানের প্রধানমন্ত্রী (Japan PM) শিগেরু ইশিবা এবং তাঁর স্ত্রী ইয়োশিকোর জন্য ভারতের (India) পক্ষ থেকে এদিনের উপহার তালিকা নজর কাড়ল সাংস্কৃতিক ঐতিহ্য ও শিল্পকলার সমাহারে।

র‍্যামেন বোল, পশমিনা শাল, জাপানের প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রীকে যা যা উপহার দিলেন মোদী

র‍্যামেন বোল ও মোদী

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 30 August 2025 16:19

দ্য ওয়াল ব্যুরো: জাপান সফর (Japan Tour) শেষ হওয়ার আগে বিশেষ কিছু উপহার তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narednra Modi)। জাপানের প্রধানমন্ত্রী (Japan PM) শিগেরু ইশিবা এবং তাঁর স্ত্রী ইয়োশিকোর জন্য ভারতের (India) পক্ষ থেকে এদিনের উপহার (PM Modi Gifts) তালিকা নজর কাড়ল সাংস্কৃতিক ঐতিহ্য ও শিল্পকলার সমাহারে।

ইশিবার স্ত্রীর জন্য মোদী বেছে নিলেন কাশ্মীরি শিল্পীদের হাতে বোনা পশমিনা শাল (Pashmina Shawl)। লাদাখের চাংথাঙ্গি ছাগলের উলের তৈরি এই পশমিনা বিশ্বজুড়ে বিখ্যাত তার কোমলতা ও উষ্ণতার জন্য। শতাব্দী প্রাচীন ঐতিহ্যে গাঁথা এই শাল এক সময়ে ছিল রাজন্যবর্গের প্রিয় সম্পদ। হাতের বুননে তৈরি শালের গায়ে হাতির দাঁতের মতো ফিকে রঙের জমিনে ফুটে উঠেছে মরচে, গোলাপি আর লালের নকশি, যা কাশ্মীরি কারুকার্যের চিরন্তন পরিচয়। শালটির সঙ্গে থাকছে কাগজমাশির হাতরঙা বাক্স, যার গায়ে ফুল আর পাখির মোটিফ। উপহারটি শুধু একখানি শাল নয়, কাশ্মীরি ঐতিহ্যেরও এক অনন্য দৃষ্টান্ত।

অন্যদিকে, জাপানের প্রধানমন্ত্রী ইশিবার জন্য মোদী বেছে নিলেন এক অভিনব উপহার— দামি রত্নখচিত ভিন্টেজ রামেন বাটি-সেট (Ramen bowls) (নুডলস খাওয়ার বাটি)। সঙ্গে রুপোর চপস্টিক। বড় একটি বাদামি রঙের মুনস্টোন বাটি, তার সঙ্গে চারটি ছোট বাটি— নকশায় অনুপ্রেরণা এসেছে জাপানের ঐতিহ্যবাহী দোনবুরি ও সোবা খাওয়ার রীতির থেকে। অন্ধ্রপ্রদেশ থেকে আনা মুনস্টোনের বিশেষ আলো ঝলমলে আভা। আর মূল বাটির তলায় ব্যবহৃত হয়েছে রাজস্থানের মকরানা মার্বেল, যাতে জড়ানো পাথরের ‘পারচিন কারি’ নকশা।

উপহার বিনিময়ের পাশাপাশি সফরের শেষ দিনে মোদী জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে টোকিও থেকে সেন্দাই পর্যন্ত বুলেট ট্রেনে ভ্রমণ করেন। সফরে তিনি টোকিও ইলেকট্রন নামের এক সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সংস্থা পরিদর্শন করেন। শুধু তাই নয়, জাপানের ১৬টি প্রদেশের গভর্নরের সঙ্গেও বৈঠক করেন মোদী। বৈঠকে তিনি দিল্লি-টোকিওর বাইরে ভারত-জাপান সম্পর্ককে আরও বিস্তৃত করার ওপর জোর দেন।

বিদেশ ভ্রমণে (Foreign Tour) গেলে অনেকেই স্মৃতিচিহ্ন বা স্যুভেনির সংগ্রহ করেন। কারও কাছে সেটা ফ্রিজ ম্যাগনেট, কারও কাছে চাবির রিং। তবে শুধু সাধারণ পর্যটক নন, রাষ্ট্রপ্রধানরাও  অনেক সময়ে পান বিশেষ উপহার। সেই তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (PM Narendra Modi) ব্যাতিক্রম নন। জাপানে গিয়ে তিনি উপহার পেলেন এক দারুমা পুতুল (Daruma Doll)।

জাপানের শোরিনজান দারুমা-জি (Shorinzan Daruma-Ji Temple) মন্দিরের প্রধান পুরোহিত সেইশি হিরোসে প্রধানমন্ত্রীর হাতে (Prime Minister Narendra Modi in Japan) এই পুতুল তুলে দেন। জাপানের অন্যতম জনপ্রিয় স্যুভেনির হিসেবেই দারুমা পুতুলকে ধরা হয়।

জাপানে দোকান, রেস্তরাঁ থেকে শুরু করে ঘরের তাক— সর্বত্রই দেখা মেলে গোলগাল, তীক্ষ্ণ দৃষ্টির এই পুতুলের। বিশ্বাস করা হয়, এটি সৌভাগ্য, সমৃদ্ধি ও অধ্যবসায়ের প্রতীক। আসলে দারুমা শব্দটি এসেছে বোধি ধর্ম থেকে। পরবর্তীতে বৌদ্ধ ধর্মের প্রবর্তক হিসেবে তিনি একটানা ন’বছর ধ্যান করেছিলেন, ফলে তাঁর হাত-পা ক্ষয়ে গিয়েছিল। তাই পুতুলের আকারও হাত-পা-বিহীন মানুষের মতো— থাকার মধ্যে শুধু মাথা ও ধড়। লোককথায় বলা হয়, বোধিধর্ম ধ্যানের সময়ে যাতে ঘুম না আসে, তাই তিনি নিজের চোখের পাতা ছিঁড়ে ফেলেছিলেন। তাই পুতুলের চোখ বড় বড় আর তীক্ষ্ণ।


```