Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রামলালার 'প্রাণপ্রতিষ্ঠা' শুরু, অযোধ্যার রামমন্দিরের অনুষ্ঠানে রাজনৈতিক নেতারা ব্রাত্য কেন

লোকসভা ভোটের ঠিক আগে, নরেন্দ্র মোদীর (Narendra Modi) হাত ধরে এই বিতর্কিত মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাকে বিরোধীরা বলেছিল পুরোপুরি নির্বাচন কেন্দ্রীক রাজনৈতিক পদক্ষেপ। 

রামলালার 'প্রাণপ্রতিষ্ঠা' শুরু, অযোধ্যার রামমন্দিরের অনুষ্ঠানে রাজনৈতিক নেতারা ব্রাত্য কেন

রামলালার প্রাণপ্রতিষ্ঠা শুরু

শেষ আপডেট: 3 June 2025 09:08

দ্য ওয়াল ব্যুরো: নির্মাণকাজ শেষের আগেই অযোধ্যায় রামমন্দিরের (Ram Mandir) প্রাণপ্রতিষ্ঠা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল। লোকসভা ভোটের ঠিক আগে, নরেন্দ্র মোদীর (Narendra Modi) হাত ধরে এই বিতর্কিত মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাকে বিরোধীরা বলেছিল পুরোপুরি নির্বাচন কেন্দ্রীক রাজনৈতিক পদক্ষেপ। এবার যেহেতু মন্দিরের নির্মাণকাজ শেষ হয়েছে, তাই নতুন করে প্রাণপ্রতিষ্ঠা হচ্ছে রামলালার (Ramlala)।

আজ মঙ্গলবার থেকে শুরু ৩ দিনের এই প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান (Pran Pratistha)। যার নাম দেওয়া হয়েছে 'রাম দরবার'। ৮টি মন্দিরে আট বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা হবে। অনুষ্ঠানে কোনও রাজনৈতিক নেতা এবং ভিআইপি-কে আমন্ত্রণ জানানো হয়নি। শুধু থাকবেন ধর্মগুরুরা। বিতর্ক এড়াতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

রামমন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র আগেই জানিয়েছিলেন, নির্মাণকাজ ৫ জুনের মধ্যে শেষ হলেও, মন্দিরের নীচের অংশে ভগবান রামের কাহিনী খোদিত দেয়ালচিত্রগুলি স্থাপন করার কাজ বাকি থাকবে। ৫ জুন প্রাণ প্রতিষ্ঠার এক সপ্তাহ পর, মন্দিরের নবনির্মিত অংশগুলি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

বছরের পর বছর ধরে আইনি লড়াই। দীর্ঘ লড়াই নিয়ে রাজনৈতিক জট। এ সব কাটিয়ে '২৪ সালে ২২ জানুয়ারি অবশেষে অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হয়। 'প্রাণপ্রতিষ্ঠা' করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই ধর্মীয় পরিসরে বিতর্ক দানা বাঁধে। হিন্দু ধর্মের শীর্ষ গুরু বলে যাঁদের মান্যতা দেওয়া হয়, সেই চার শঙ্করাচার্য প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিতে আপত্তি জানান।

কারণ দর্শিয়ে সকলে জানান, অসমাপ্ত মন্দিরে দেবতার প্রাণ প্রতিষ্ঠা করা যায় না, তা শাস্ত্র বিরুদ্ধ। রামমন্দির উদ্বোধনে এত তাড়াহুড়ো করা উচিত হয়নি। ব্যাপক আকচা-আকচির পর বিতর্ক এড়াতে সিদ্ধান্ত হয় মন্দিরের নির্মাণকাজ শেষ হলেই ফের রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। কথা মতো আজই সেই দিন। 


```