Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

নতুন সংসার গড়ার স্বপ্নে গাড়ি চালিয়ে ৬০০ কিমি পাড়ি দেন প্রেমিকা, পিটিয়ে মারল প্রেমিক

ভালবাসার টানে ৬০০ কিমি পথ গাড়ি চালিয়ে এসেছিলেন  রাজস্থানের ঝুনঝুনুর অঙ্গনওয়াড়ি সুপারভাইজার মুকেশ কুমারি। বয়স ৩৭। প্রায় দশ বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। নতুন করে সংসার গড়ার স্বপ্নই শেষ পর্যন্ত প্রাণ কেড়ে নিল তাঁর।

নতুন সংসার গড়ার স্বপ্নে গাড়ি চালিয়ে ৬০০ কিমি পাড়ি দেন প্রেমিকা, পিটিয়ে মারল প্রেমিক

বাঁ দিকে মনরাম, ডানদিকে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার মুকেশ কুমারি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 15 September 2025 18:42

দ্য ওয়াল ব্যুরো: সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, "ভালবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি / দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়..."।

সেরকমই ভালবাসার টানে ৬০০ কিমি পথ গাড়ি চালিয়ে এসেছিলেন  রাজস্থানের ঝুনঝুনুর অঙ্গনওয়াড়ি সুপারভাইজার মুকেশ কুমারি। বয়স ৩৭। প্রায় দশ বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। নতুন করে সংসার গড়ার স্বপ্নই শেষ পর্যন্ত প্রাণ কেড়ে নিল তাঁর।

পুলিশ সূত্রে খবর, গত বছরের অক্টোবরে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় বারমেঢ়ের স্কুলশিক্ষক মনরামের সঙ্গে। সেখান থেকেই শুরু সম্পর্ক। ঝুনঝুনু থেকে প্রায় ৬০০ কিমি পথ গাড়ি চালিয়ে প্রায়ই মানারামের কাছে যেতেন মুকেশ। এক সময় বিয়ের দাবি তুলতেই নেমে আসে অশান্তি।

মানারামের বিবাহবিচ্ছেদের মামলা তখনও আদালতে ঝুলে ছিল। অন্যদিকে মুকেশ চেয়েছিলেন দ্রুত সংসার পাততে। তাঁর জোরাজুরিতেই বাড়ছিল সম্পর্কের টানাপড়েন।

ঘটনা গত ১০ সেপ্টেম্বর। আল্টো গাড়ি নিয়ে মুকেশ পৌঁছন বারমেঢ়ের মানারামের গ্রামে। গ্রামবাসীদের জিজ্ঞাসা করে প্রেমিকের বাড়িতেও পৌঁছে যান। পরিবারের সামনে সম্পর্কের কথা জানানোতেই উত্তেজনা চরমে ওঠে। শেষ পর্যন্ত স্থানীয় পুলিশ ডেকে আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দেওয়া হয়।

কিন্তু রাতেই ঘটে অঘটন। অভিযোগ, একসঙ্গে থাকার সময় মনরাম লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন মুকেশকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পরে দেহটিকে নিজের গাড়ির চালকের আসনে বসিয়ে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করেন অভিযুক্ত। গাড়ি রাস্তার ধারে ফেলে রেখে নির্লিপ্তভাবে নিজের ঘরে ফিরে ঘুমিয়ে পড়েন।

পরের দিন আইনজীবীর মাধ্যমে পুলিশকে খবর দেন মুকেশের গাড়ি থেকে দেহ উদ্ধারের। তদন্তে নেমে পুলিশ বুঝতে পারে ঘটনা সন্দেহজনক। মোবাইল টাওয়ার লোকেশনে ধরা পড়ে একই সময়ে মনরাম ও মুকেশ কুমারি ছিলেন একই জায়গায়। জেরার মুখে ভেঙে পড়েন মনরাম, স্বীকার করেন মহিলাকে খুনের কথা।

বর্তমানে মুকেশের দেহ বারমেঢ় জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের অপেক্ষায় রয়েছে পুলিশ। জেলা পুলিশ সুপার নরেন্দ্র সিং জানিয়েছেন, ‘‘অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ফরেন্সিক টিম ও ডগ স্কোয়াড ঘটনাস্থলে গিয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।’’


```