Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বিয়ের দেড় বছর আগে প্রেমিকের সঙ্গে নতুন করে যোগাযোগ, মানসিক চাপেই স্বামীকে খুনের ছক অঞ্জলির?

মাঝপথে গিয়ে অঞ্জলি মোবাইলে লোকেশন জানিয়ে দেন সঞ্জয়কে। আগেই ঝোপের আড়ালে লুকিয়ে ছিল সঞ্জয় এবং তার দুই সহযোগী- রোহিত ও বাদল।

বিয়ের দেড় বছর আগে প্রেমিকের সঙ্গে নতুন করে যোগাযোগ, মানসিক চাপেই স্বামীকে খুনের ছক অঞ্জলির?

রাজস্থান হত্যাকাণ্ড

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 9 February 2026 11:07

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের মাত্র তিন মাসের মাথায় স্বামীকে খুন তরুণীর। রাজস্থানের (Rajasthan Murder Case) এই ঘটনার সঙ্গে অনেকেই মিল পাচ্ছেন মেঘালয়ে রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের (Meghalaya Honeymoon Murder Case)। পুলিশ তদন্তে জানতে পেরেছে, প্রেমিকের সঙ্গে চক্রান্ত করেই স্বামীকে খুন করার পরিকল্পনা করেছিলেন তরুণী। সাত বছর আগের প্রেমের সম্পর্কে ভাঙন, এক বছর আগে আবার যোগাযোগ হয় দুজনের, নতুন করে সম্পর্ক তৈরি হয় দুজনের, যার মাশুল গুনতে হল আশিস কুমারকে।

২০১৮ সাল, একটি বিয়েবাড়িতে ওয়েটারের কাজ করছিলেন সঞ্জয় (Sanjay)। সেখানেই পরিচয় হয় ২৩ বছরের অঞ্জলির সঙ্গে। দু’জনের কথাবার্তা হয়, নম্বরও শেয়ার করেন। কিন্তু তখন অঞ্জলির (Anjali) নিজের মোবাইল ফোন না থাকায় যোগাযোগ মাঝপথেই বন্ধ হয়ে যায়।

২০২৪ সালে, ফোন কেনার পর আবার সঞ্জয়ের সঙ্গে যোগাযোগ শুরু করেন অঞ্জলি। ধীরে ধীরে কথা বাড়তে থাকে, তৈরি হয় সম্পর্ক। কিন্তু মেয়ের জীবনে কী চলছে তা না জেনেই অঞ্জলির পরিবার অন্য পাত্র ঠিক করে ফেলে। গত বছর ৩০ অক্টোবর আশিস কুমারের (Ashish Kumar) সঙ্গে বিয়ে হয় অঞ্জলির। বিয়ের পর অঞ্জলি স্বামীর সঙ্গে রাওলা এলাকায় থাকছিলেন, কিন্তু সেখানে তিনি সুখী ছিলেন না। নিজের বাড়ি সদুলশহর থেকে রাওলার ২২৫ কিলোমিটার দূরত্বও তাঁর মানসিক চাপ (Mental Stress) বাড়াচ্ছিল।

এই অবস্থাতেই তিনি ফের নিয়মিত সঞ্জয়ের সঙ্গে হোয়াটসঅ্যাপে (WhatsApp) কথা বলতে থাকেন। পুলিশ জানিয়েছে, খুনের ১৬ দিন আগে অঞ্জলি বাপের বাড়ি গিয়ে প্রেমিকের সঙ্গে যোগাযোগ করে আশিসকে হত্যার পরিকল্পনা করেন। বিয়ের পরে তাঁরা দেখা করেননি ঠিকই, কিন্তু ফোনে ঘনঘন কথা হতো। খুনের দিনই দু'জনে ৫ থেকে ৭ বার ফোনে কথা বলেছিলেন।

৩০ জানুয়ারি রাতে, খাওয়ার পর অঞ্জলি পরিকল্পনা মতো আশিসকে হাঁটতে বেরনোর জন্য ডাকেন। মাঝপথে গিয়ে মোবাইলে লোকেশন জানিয়ে দেন সঞ্জয়কে। আগেই ঝোপের আড়ালে লুকিয়ে ছিল সঞ্জয় এবং তার দুই সহযোগী- রোহিত ও বাদল।

অঞ্জলির ইশারাতেই তিনজন আশিসের উপর ঝাঁপিয়ে পড়ে। লাঠি দিয়ে বেধড়ক মারধর করে, পরে মাফলার দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় যুবককে  (Rajasthan Murder Case)। পুরো ঘটনাকে ‘লুটপাট’ বলে দেখাতে অঞ্জলি নিজের কানের দুল আর স্বামীর ফোন খুনিদের হাতে তুলে দেন এবং নিজেই রাস্তায় অজ্ঞান হয়ে পড়ার অভিনয় করেন।

রাস্তা দিয়ে যাওয়া লোকজন পুলিশে খবর দিলে দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশিসকে মৃত ঘোষণা করা হয়।  ময়নাতদন্তের রিপোর্টে মাথায় গুরুতর চোট এবং শ্বাসরোধে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হয় তদন্তকারীরা।

এরপরই প্রকাশ্যে আসে খুনের আসল পরিকল্পনা। অঞ্জলি, সঞ্জয়-সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। তিনজন পুরুষকে ৫ দিনের পুলিশি হেফাজত ও অঞ্জলিকে ২ দিনের হেফাজত শেষে ইতিমধ্যেই বিকানের জেলে পাঠানো হয়েছে।


```