Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

গুজরাতের কারখানায় পাঁচ বছর ধরে ইউরিয়া-ডিটারজেন্ট মিশিয়ে তৈরি হতো 'দুধ', ঘাঁটি ভাঙল FSSAI

অভিযানে গিয়ে আধিকারিকরা দেখেন, সামান্য পরিমাণ আসল দুধের সঙ্গে ইউরিয়া ও বিভিন্ন প্রক্রিয়াজাত 'গুঁড়ো' মিশিয়ে তৈরি করা হচ্ছিল দুধের মতো দেখতে তরল, যা মানবদেহে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

গুজরাতের কারখানায় পাঁচ বছর ধরে ইউরিয়া-ডিটারজেন্ট মিশিয়ে তৈরি হতো 'দুধ', ঘাঁটি ভাঙল FSSAI

পৃথা ঘোষ

শেষ আপডেট: 8 February 2026 20:35

দ্য ওয়াল ব্যুরো: গুজরাতে হদিস মিলল ভেজাল দুধের কারখানার (Gujarat fake milk factory)। গোপন সূত্র মারফত খবর পেয়ে তদন্তকারীরা ওই কারখানায় অভিযান চালান (FSSAI raid), যেখানে প্রায় পাঁচ বছর ধরে রাসায়নিক মিশিয়ে তৈরি হচ্ছিল (‘সিন্থেটিক দুধ’ Synthetic milk)। অভিযোগ ছিল, আশপাশের শহর ও গ্রামে ওই ভেজাল দুধ সরবরাহ করা হচ্ছে।

কারখানাটি ছিল গুজরাতের সাবরকাঁঠা জেলায়। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৮ ফেব্রুয়ারি, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) ওই ইউনিটে হানা দেয়। অভিযানে গিয়ে আধিকারিকরা দেখেন, সামান্য পরিমাণ আসল দুধের সঙ্গে ইউরিয়া ও বিভিন্ন প্রক্রিয়াজাত 'গুঁড়ো' মিশিয়ে তৈরি করা হচ্ছিল দুধের মতো দেখতে তরল (Urea detergent mixed fake milk), যা মানবদেহে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

FSSAI-র এক্স (X) পোস্টে শেয়ার করা ভিডিও অনুযায়ী, অভিযানের সময়ই ১,৩৭০ লিটার ভেজাল দুধ নষ্ট করে দেওয়া হয়। পাশাপাশি, সন্দেহজনক দুগ্ধজাত পণ্য দেখলে সতর্ক থাকার এবং অভিযোগ জানানোর আবেদন জানানো হয়েছে ভোক্তাদের কাছে।

কীভাবে বানানো হত নকল দুধ?

টাইমস অফ ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, আসল দুধের রং, ঘনত্ব ও প্রোটিনের মাত্রা নকল করতে একাধিক পদার্থ মেশানো হত। তার মধ্যে ছিল,

  • ডিটারজেন্ট পাউডার
  • ইউরিয়া সার
  • কস্টিক সোডা
  • রিফাইন্ড পাম অয়েল
  • রিফাইন্ড সয়াবিন অয়েল
  • হোয়ে পাউডার
  • স্কিমড মিল্ক পাউডার
  • প্রিমিয়াম SMP পাউডার

তদন্তকারীদের দাবি, মাত্র প্রায় ৩০০ লিটার আসল দুধ ব্যবহার করে প্রতিদিন ১,৭০০ থেকে ১,৮০০ লিটার পর্যন্ত নকল দুধ তৈরি করা হত। এই মিশ্রণ পরে পাউচে ভরে দুধ ও বাটারমিল্ক হিসেবে সাবরকাঁঠা ও মেহসানা জেলায় সরবরাহ করা হত।

অভিযানে কী উদ্ধার হল?

স্থানীয় ক্রাইম ব্রাঞ্চ ও খাদ্য সুরক্ষা আধিকারিকরা প্রান্তিজের সলল গ্রামের কাছে ‘শ্রী সত্য ডেয়ারি প্রোডাক্টস’ নামে ওই কারখানায় যৌথ অভিযান চালান। CNBC TV18 সূত্রে জানা গিয়েছে, সেখান থেকে উদ্ধার হয়—

  • প্রায় ১,৯৬২ লিটার ভেজাল দুধ
  • ১,১০০ লিটারের বেশি ভেজাল বাটারমিল্ক
  • প্রায় ৭১ লক্ষ টাকার কাঁচামাল ও রাসায়নিক

কারখানাটি সঙ্গে সঙ্গেই সিল করে দেওয়া হয়। নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে, যাতে ভেজালের পরিমাণ ও প্রকৃতি বিস্তারিতভাবে জানা যায়।


```