Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইন্দোরে রাজা রঘুবংশীর খুনে অভিযুক্তকে সপাটে চড়! পুলিশের সামনেই ক্ষোভে ফেটে পড়লেন ব্যক্তি

বিমানবন্দরে ঢোকার সময় লাগেজ নিয়ে অপেক্ষারত এক যাত্রী রাগের মাথায় চড় মারেন এক অভিযুক্তকে। কিন্তু মুখে মাস্ক থাকায় জানা যায়নি ঠিক কাকে চড় মারা হয়েছে।

ইন্দোরে রাজা রঘুবংশীর খুনে অভিযুক্তকে সপাটে চড়! পুলিশের সামনেই ক্ষোভে ফেটে পড়লেন ব্যক্তি

শেষ আপডেট: 11 June 2025 11:57

দ্য ওয়াল ব্যুরো: ইন্দোরের দেবী অহল্যাবাঈ হোলকার বিমানবন্দরে রাজা রঘুবংশীর খুনে অভিযুক্ত এক ব্যক্তিকে ঠাটিয়ে থাপ্পড় মারলেন এক ব্যক্তি। মঙ্গলবার রাতে মেঘালয় পুলিশের উপস্থিতিতেই ঘটেছে এই ঘটনা, এমনটাই জানালেন প্রত্যক্ষদর্শীরা।

তদন্তের স্বার্থে মেঘালয় পুলিশের ১২ জন সদস্যের এক দল চার অভিযুক্তকে নিয়ে রওনা দেয় খুনের ঘটনাস্থল অর্থাৎ মেঘালয়ের উদ্দেশে। বিমানবন্দরে ঢোকার সময় লাগেজ নিয়ে অপেক্ষারত এক যাত্রী রাগের মাথায় চড় মারেন এক অভিযুক্তকে। কিন্তু মুখে মাস্ক থাকায় জানা যায়নি ঠিক কাকে চড় মারা হয়েছে।

দেশ জুড়ে আপামর জনসাধারণের মধ্যে যে বিশাল ক্ষোভ তৈরি হয়েছে, এই ঘটনায় তা স্পষ্ট। ইন্দোরের ব্যবসায়ী রাজা রঘুবংশীর নৃশংস খুনের ঘটনা এখন দেশের খবরের শিরোনামে উঠে এসেছে। এই খুনের রহস্যভেদে শুরু হয়েছে ‘অপারেশন হানিমুন।’ সোনমকে খুঁজে পাওয়ার পর থেকে রহস্যের জট আরও বাড়তে শুরু করেছে।

এই ঘটনায় সোনমের প্রেমিক রাজ কুশওয়া পুলিশের হেফাজতে। রাজ, সোনম ছাড়াও গ্রেফতার হয়েছেন বিশাল চৌহান, আকাশ রাজপুত, আনন্দ কুর্মি এবং আকাশ লোধি নামের চারজন। মেঘালয় পুলিশের দাবি, এই পাঁচজন মিলে রাজাকে হত্যার পরিকল্পনা করেছিল।

ইন্দোরে বিয়ের পর ২০ মে মেঘালয়ে মধুচন্দ্রিমার জন্য পৌঁছন রাজা ও সোনম। ২৩ মে নঙরিয়াট গ্রামে একটি হোমস্টে থেকে চেক আউট করার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁরা নিখোঁজ হন। দীর্ঘ খোঁজাখুঁজির পর ২ জুন চেরাপুঞ্জির কাছাকাছি ওয়াইসাওডং জলপ্রপাতে ২০ কিমি দূরে একটি গিরিখাত থেকে রাজার মৃতদেহ উদ্ধার হয়। এরপর শুরু হয় সোনমের খোঁজে রাজ্যজুড়ে তল্লাশি।

হঠাৎ করেই রবিবার রাতে উত্তরপ্রদেশের গাজিপুরের একটি ধাবায় পৌঁছন সোনম। তিনি সেখানে কারও ফোন ধার করে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং কান্নায় ভেঙে পড়েন। পরে তাঁর ভাই পুলিশে খবর দিলে আত্মসমর্পণ করেন তিনি।

রাজার মা উমা রঘুবংশী এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।


```