Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

প্রতিবাদ মানেই রাজনীতি নয়, কৃষকদের মঞ্চে বার্তা ভিনেশ ফোগতের, কীসের ইঙ্গিত কুস্তিগিরের?

কৃষক আন্দোলনের ২০০ দিন পূর্তি উপলক্ষে এদিন মহাপঞ্চায়েতে বিশাল জনসমাগম হয়েছিল।

প্রতিবাদ মানেই রাজনীতি নয়, কৃষকদের মঞ্চে বার্তা ভিনেশ ফোগতের, কীসের ইঙ্গিত কুস্তিগিরের?

শনিবার শাম্ভু বর্ডারে কিষাণ মহাপঞ্চায়েতে অলিম্পিয়ান ভিনেশ ফোগত।

শেষ আপডেট: 31 August 2024 17:18

দ্য ওয়াল ব্যুরো: প্রতিবাদ মানে সবসময় রাজনীতি নয়। বিজেপি নেতৃত্বাধীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারকে আজ, শনিবার এই ভাষাতেই বার্তা দিলেন অলিম্পিয়ান কুস্তিগির ভিনেশ ফোগত। হরিয়ানা-দিল্লি সীমানার শাম্ভু বর্ডারে আয়োজিত কিষাণ মহাপঞ্চায়েতে অংশ নিয়ে ফোগত বলেন, আমি আপনাদেরই মেয়ে। আপনাদের মেয়ে আপনাদের সঙ্গে থাকবে। আপনাদের এই অবস্থায় দেখে খুবই কষ্ট পেয়েছি। সরকারের উচিত আপনাদের সমস্যার দিকে দৃষ্টি দেওয়া।

কৃষক আন্দোলনের ২০০ দিন পূর্তি উপলক্ষে এদিন মহাপঞ্চায়েতে বিশাল জনসমাগম হয়েছিল। সেই সভামঞ্চে দেশের মুখ উজ্জ্বল করা ভিনেশকে সংবর্ধনা জানানো হয়। সেখানে মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্তার প্রতিবাদী ক্রীড়াবিদ বলেন, তাঁর প্রতি সরকার বিরাট মনের পরিচয় দিয়েছে।

তিনি আরও বলেন, দিনের পর দিন কৃষকরা এখানে পড়ে রয়েছেন। কিন্তু, তাঁদের প্রতিবাদের কণ্ঠ নরম হয়নি। সরকারের উচিত অন্নদাতাদের দাবিদাওয়া নিয়ে ভাবনাচিন্তা করা। আমি ভাগ্যবতী যে আমার জন্মও হয়েছে কৃষক পরিবারে। তাই আমি আপনাদেরই মেয়ে।

হরিয়ানার আসন্ন বিধানসভা ভোটের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফোগত বলেন, আমি রাজনীতি নিয়ে কিছুই জানি না। চরখি দাদরি জেলার মেয়ে ভিনেশের কথায়, রাজনীতি নিয়ে আমার কোনও জ্ঞানগম্যিও নেই। কিন্তু, তিনি কৃষক আন্দোলনকে সমর্থন করেন বলে জানান।

বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল অবশেষে কি রাজনীতির ময়দানে আসবেন ভিনেশ ফোগত? সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, রাজনীতিতে যোগ দেওয়ার চাপ আসছে। কিন্তু আমি বড়দের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেব। কয়েকদিন আগে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার সঙ্গে দেখা করেছিলেন। এরপর অনেকেই বলতে শুরু করেন, ভিনেশের কংগ্রেসে যোগ দেওয়ার সম্ভাবনা জোরাল হল। এর আগে হরিয়ানা বিজেপির প্রধান মোহনলাল বডোলি এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, ভিনেশ ভোটে দাঁড়াতে পারেন।

রাজনীতিতে যোগ দিলে কি আর খেলবেন না? ভিনেশ জানিয়েছেন, আমি দু’টোই চালিয়ে যাব। সম্প্রতি বড় ধাক্কা পেয়েছি, মাথা ঠান্ডা করে পরবর্তী পদক্ষেপ কী হবে জানাব। কিন্তু, এদিন ভিনেশের কথা বলার সুরে বেশ রাজনৈতিক গন্ধ ভেসে এসেছে। ফলে হরিয়ানা বিধানসভা ভোটে তাঁর প্রার্থী হওয়া এমন কিছু অসম্ভব ব্যাপারও নয়।


```