Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

পদ্মের ডাঁটা মুখে নিয়ে ৫ ঘণ্টা পুকুরের তলায়! সিনেমার কায়দায় পালাতে গিয়েও শ্রীঘরে কুখ্যাত চোর

৩২ বছরের এই যুবক দেশের বিভিন্ন প্রান্তে ৪০০-র বেশি চুরির সঙ্গে যুক্ত। কেরল থেকে জম্মু—বিস্তৃত তার অপরাধের জাল। ২০১৭ সালে সে একটি পুরসভায় নির্দল কাউন্সিলরও ছিল।

পদ্মের ডাঁটা মুখে নিয়ে ৫ ঘণ্টা পুকুরের তলায়! সিনেমার কায়দায় পালাতে গিয়েও শ্রীঘরে কুখ্যাত চোর

পুকুর থেকে উদ্ধার করার মুহূর্তে

গার্গী দাস

শেষ আপডেট: 9 April 2026 12:32

দ্য ওয়াল ব্যুরো: চলন্ত ট্রেন, এসি কোচে চুরি করতে গিয়ে সিনেমার মতো ধাওয়া—শেষমেশ পুকুরের জলে লুকিয়েও রক্ষা পেল না অভিযুক্ত (Train theft news MP)। মধ্যপ্রদেশের সিহোরা স্টেশনের কাছে রেওয়া-ইতওয়ারি এক্সপ্রেসে ঘটে যাওয়া এই ঘটনা কার্যত চমকে দিয়েছে রেল পুলিশকেও।

ঘটনাটি ৬ এপ্রিলের। রেওয়া-ইতওয়ারি এক্সপ্রেসের এসি কোচে এক মহিলা যাত্রীর ব্যাগ চুরি (Rewa-Itwari Express thief) করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে অভিযুক্ত। হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় যাত্রী চিৎকার করে ওঠেন। ঠিক সেই সময় ট্রেন সিহোরা স্টেশনে ঢুকছিল। পরিস্থিতি বুঝে অভিযুক্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালায়। সঙ্গে সঙ্গেই ধাওয়া শুরু করে রেল পুলিশ।

পালাতে গিয়ে অভিযুক্ত কাছের একটি পুকুরে ঝাঁপ দেয়। চারদিক জলে ভরা শ্যাওলায় ঢাকা, উপর থেকে কিছুই বোঝা যায়নি। প্রথমে মনে হয়েছিল সে পালিয়ে গেছে। কিন্তু আসলে ঘটছিল এক অন্য নাটক। প্রায় পাঁচ ঘণ্টা ধরে সে পুকুরের জলের নীচে লুকিয়ে ছিল, পদ্মের ডাঁটা ব্যবহার করে শ্বাস নিচ্ছিল—একেবারে সিনেমার কায়দায়।

পরিস্থিতি জটিল হওয়ায় স্থানীয়রা পুলিশকে খবর দেওয়া হয়। ডাকা হয় ডুবুরির দল। দীর্ঘ তল্লাশির পর অবশেষে জলের নীচ থেকে উদ্ধার করা হয় অভিযুক্তকে।

ধরা পড়ার পরও ধোঁকা দেওয়ার চেষ্টা চালায় সে। প্রথমে নিজের নাম বলে ‘বাবলু’, ঠিকানা চণ্ডীগড়। কিন্তু তদন্তকারীদের সন্দেহ হয়। রেল পুলিশের এক আধিকারিক পুরনো একটি ছবির সঙ্গে মিলিয়ে ‘সানি’ নামে ডাকতেই চুপ করে যায় সে। শেষে স্বীকার করে তার আসল নাম হরবিন্দর সিং, উত্তরপ্রদেশের বিজনৌরের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, ৩২ বছরের এই যুবক দেশের বিভিন্ন প্রান্তে ৪০০-র বেশি চুরির সঙ্গে যুক্ত। কেরল থেকে জম্মু—বিস্তৃত তার অপরাধের জাল। ২০১৭ সালে সে একটি পুরসভায় নির্দল কাউন্সিলরও ছিল। ২০১৮ সালে তার কাছ থেকে ৭০ লক্ষ টাকার হীরে-গয়না উদ্ধার হয়। ট্রেনে টিকিট না কেটে ওঠা, শৌচাগারে লুকিয়ে থাকা—এটাই ছিল তার কৌশল।

দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থাকা এই কুখ্যত দুষ্কৃতি শেষমেশ ধরা দিল। পুলিশের কাছে বর্তমানে এটাই স্বস্তির।


```