Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নিউদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় দায় যাত্রীর মাথার বোঝা! চাঞ্চল্যকর দাবি রেলমন্ত্রীর

রেলমন্ত্রী একথা বললেও প্রশ্ন উঠছে—এই ঘটনায় রেলের পরিকাঠামো এবং ভিড় নিয়ন্ত্রণের ব্যর্থতা কি একেবারেই দায়ী নয়?

নিউদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় দায় যাত্রীর মাথার বোঝা! চাঞ্চল্যকর দাবি রেলমন্ত্রীর

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 2 August 2025 07:34

দ্য ওয়াল ব্যুরো: নিউদিল্লি রেল স্টেশনের পদপিষ্টে (Delhi Stampede) ১৮ জনের মৃত্যু এবং একাধিক যাত্রীর আহত হওয়ার ঘটনার দায় কার্যত যাত্রীদের (Passengers) উপরই চাপিয়ে দিল রেলমন্ত্রক। 

শুক্রবার রাজ্যসভায় কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Railway Minister) জানান, "ভিড়ের কারণ ছিল এক যাত্রীর মাথা থেকে বড় বোঝা পড়ে যাওয়া, যার ফলে সিঁড়িতে হুড়োহুড়ি শুরু হয়।" রেলমন্ত্রী একথা বললেও প্রশ্ন উঠছে—এই ঘটনায় রেলের পরিকাঠামো এবং ভিড় নিয়ন্ত্রণের ব্যর্থতা কি একেবারেই দায়ী নয়?

রেলমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা ১৫ মিনিটের পর থেকেই নিউদিল্লি স্টেশনের ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন ফুট ওভার ব্রিজে যাত্রী সংখ্যা বেড়ে চলছিল। রাত ৮টা ৪৮ মিনিটে ঘটে সেই মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনায় ১৮ জনের মৃত্যু ও ১৫ জনের আহত হওয়ার কথা জানানো হয়েছে। রেল জানায়, ভুক্তভোগীদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণও দেওয়া হয়েছে।

এই ঘটনার তদন্তে উচ্চ-পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, ভিড়ের মধ্যে এক যাত্রীর মাথা থেকে ভারী মালপত্র পড়ে যাওয়া থেকেই বিপর্যয়ের সূচনা। রেলমন্ত্রক সেই রিপোর্টের ভিত্তিতেই দায় কার্যত যাত্রীদের দিকেই ঠেলে দিয়েছে।

তবে একাধিক প্রশ্ন উঠছে- কেন ৪৯ হাজারেরও বেশি জেনারেল টিকিট বিক্রি হয়েছিল, যা নির্ধারিত সীমার থেকে অনেক বেশি? কেন সময়মতো ফুট ওভার ব্রিজে পর্যাপ্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখা হয়নি? 

রেল বিশেষজ্ঞদের মতে, এই প্রথম সরকারিভাবে তদন্ত রিপোর্টের ফাইন্ডিংস প্রকাশ্যে আনল কেন্দ্র। কিন্তু রিপোর্টে রেলের দায় এড়ানোর প্রবণতাও স্পষ্ট।

অন্যদিকে, এদিন রাজ্যসভায় তৃণমূল সাংসদ সাকেত গোখলের প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী জানান, ২০২৪ সালেই ট্রেন নাশকতার ৮২টি অভিযোগ দায়ের হয়েছে বিভিন্ন রাজ্যে। ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত এনআইএ তিনটি মামলা নিয়েছে।

ঘটনার পর রেল কর্তৃপক্ষ বেশ কিছু ব্যবস্থা নিয়েছে—স্টেশনগুলিতে ‘হোল্ডিং এরিয়া’, কনফার্ম টিকিট ছাড়া প্রবেশ নিষেধাজ্ঞা (৭৩টি স্টেশনে), সিসিটিভি ও ‘ওয়ার রুম’ চালু।


```