Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ভোটার তালিকা থেকে সফ্টওয়্যার দিয়ে নাম মুছে দেওয়া হচ্ছে, নমুনা দেখিয়ে বিস্ফোরক দাবি রাহুলের

ভোটার তালিকা থেকে সফ্টওয়্যার দিয়ে নাম মুছে দেওয়া হচ্ছে, নমুনা দেখিয়ে বিস্ফোরক দাবি রাহুলের

রাহুল গান্ধী

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 18 September 2025 12:11

দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকায় (Voter List) অনিয়মের (vote chori) সন্দেহ নিয়ে কেঁচো খুঁড়তে নেমেছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। কিন্তু তা করতে গিয়ে তিনি নাকি গোখরোর সন্ধান পেয়েছেন বলে দাবি করলেন লোকসভার বিরোধী দলনেতা। গত মাস অবধি রাহুল বলে যাচ্ছেন, ভোটার তালিকায় যে অনিয়ম (Voter List Corruption) হয়েছে তা নিয়ে বোমা ফাটাবেন। তবে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, না এটা হাইড্রোজেন বোমা নয়। সেটা আছে। পরে ফাটাবো। এটা হল, সফ্টওয়্যার দিয়ে ভোটার চুরির (Voter Chori) কাহিনি।

উদাহরণ দিয়ে তিনি একটি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকার নমুনা দেখান। দেখা যাচ্ছে, সেখানে বুথ ওয়াড়ি ভোটার তালিকায় প্রথমে যে ভোটারের নাম, সেই নাম ব্যবহার করে তালিকা থেকে কোথাও ১২ জন কোথাও ১৪ জনের নাম বাদ দেওয়া হচ্ছে। তা হচ্ছে অনলাইন আবেদনের মাধ্যমে। আর যে মোবাইল ব্যবহার করে তা করা হচ্ছে, সেটা ওই রাজ্যেরই কারও নয়। রাহুলের কথায়, গুরুগ্রামে কারও নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, কিন্তু মোবাইল ফোন ব্যবহার করা হচ্ছে ঝাড়খণ্ডের।

রাহুল কর্নাটকের আলন্দ কেন্দ্রের একটি ঘটনা তুলে ধরেন। তিনি জানান, ওই এলাকায় ৬,০১৮ জন ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যায়। এক বুথ-লেভেল অফিসারের কাকার নাম মুছে যাওয়া দেখে বিষয়টি সামনে আসে। রাহুলের অভিযোগ, ভুয়ো লগ-ইন ব্যবহার করে এই কারচুপি হয়েছে।

রাহুলের দাবি, সারা দেশে লক্ষ লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে পরিকল্পিতভাবে বাদ দেওয়া হচ্ছে। এর লক্ষ্য বিরোধী ভোটব্যাঙ্ককে দুর্বল করা। দলিত, আদিবাসী, সংখ্যালঘু ও ওবিসি ভোটারদের নাম পরিকল্পিতভাবে মুছে ফেলা হচ্ছে। তাঁর কথায়, “আমরা বহুদিন শুনেছি, কিন্তু এ বার হাতে ১০০ শতাংশ প্রমাণ এসেছে যে বিরোধী ভোটারদের টার্গেট করা হচ্ছে।”

এ ব্যাপারে এদিন সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে দায়ী করেছেন। এবং বলেছেন, "ভোট চুরিতে সরাসরি মদত করছেন জ্ঞানেশ কুমার। নির্বাচন কমিশন এই চুরির কথা জানে না এমন নয়। বরং সবটা জানে।"

তাঁর বক্তব্য, “নির্বাচন কমিশন সেইসব মানুষদের আড়াল করছে যারা ভারতীয় গণতন্ত্রকে ধ্বংস করছে।” তিনি দাবি করেছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার তথ্য, ব্যবহৃত ফোন নম্বর ও ওটিপির ডেটা এক সপ্তাহের মধ্যে প্রকাশ করতে হবে। তা না হলে প্রমাণিত হবে, কমিশন অপরাধীদেরই আড়াল করছে।

রাহুল আরও বলেন, “এটাই শেষ নয়, সামনে আরও বড় পর্দাফাঁস হতে চলেছে। সেটা হবে হাইড্রোজেন বোমা।” এই প্রমাণ যুব সমাজকে বুঝিয়ে দেবে, কীভাবে দেশের নির্বাচনী প্রক্রিয়া প্রভাবিত হচ্ছে।

অন্যদিকে, বিজেপি পাল্টা অভিযোগে জানিয়েছে, রাহুল বিদেশি শক্তিকে ব্যবহার করে বিরোধী জোটের ‘ভোট চুরি’ প্রচার কাহিনি রচনা করছেন। বিজেপি মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি দাবি করেন, রাহুলের ওয়েবসাইটে আপলোড করা নথির মেটাডেটা মিয়ানমারের টাইমজোনে তৈরি, যা ভারতে বানানো হয়নি।


```