Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

প্রধানমন্ত্রীর মা দুর্গা, মোদী সিংহ আর রাহুল-তেজস্বীরা অসুর! বিজেপির পোস্টার ঘিরে বিতর্ক

এমন এক পোস্টার দিল যাতে শোরগোল পড়েছে। বিরোধী দলগুলি সরব হয়েছে বিজেপির বিরুদ্ধে। দাবি করা হচ্ছে, তাঁরাও প্রধানমন্ত্রী এবং তাঁর মাকে অসম্মান করেছে।

প্রধানমন্ত্রীর মা দুর্গা, মোদী সিংহ আর রাহুল-তেজস্বীরা অসুর! বিজেপির পোস্টার ঘিরে বিতর্ক

এই পোস্টার পড়েছে পাটনায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 17 September 2025 15:08

দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেস (Congress) এআই ভিডিও পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং তাঁর মা-কে অপমান করেছে বলে আওয়াজ তুলেছিল বিজেপি (BJP)। কিন্তু এবার তাঁরাই এমন এক পোস্টার দিল যাতে শোরগোল পড়েছে। বিরোধী দলগুলি সরব হয়েছে বিজেপির বিরুদ্ধে। দাবি করা হচ্ছে, তাঁরাও প্রধানমন্ত্রী এবং তাঁর মাকে অসম্মান করেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন উপলক্ষে পটনায় (Patna) একটি পোস্টার প্রকাশ করেছে বিজেপির বিহার শাখা। তাতে মোদীর প্রয়াত মা হীরাবেনকে দেবী দুর্গারূপে ( Godess Durga) এবং প্রধানমন্ত্রীকে তাঁর পায়ের নীচে সিংহ (Lion) হিসেবে দেখানো হয়েছে। এই পোস্টারে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং আরজেডি নেতা তেজস্বী যাদবকে (Tejwasi Yadav) অসুর হিসেবে দেখানো হয়েছে। প্রধানমন্ত্রীর মাকে নিয়ে কংগ্রেস ও আরজেডি-র বিতর্কিত মন্তব্যের মধ্যেই এই পোস্টারটি সামনে এসেছে।

মূল বিতর্কের সূত্রপাত গত ১০ সেপ্টেম্বর। কংগ্রেসের বিহার শাখা ৩৬ সেকেন্ডের এই ভিডিও পোস্ট করেছিল, যেখানে 'এআই জেনারেটেড' লেখা ছিল। ভিডিওটিতে দেখা যায়, প্রধানমন্ত্রী তাঁর প্রয়াত মায়ের স্বপ্ন দেখছেন। স্বপ্নে তাঁর মা আসন্ন বিহার বিধানসভা নির্বাচন নিয়ে মোদীর রাজনৈতিক কার্যকলাপের সমালোচনা করছেন।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর বিজেপি এবং এনডিএ জোটের শরিকরা এর তীব্র নিন্দা করে। তারা অভিযোগ করে, কংগ্রেস প্রধানমন্ত্রীকে নিশানা করতে এই ধরনের ‘লজ্জাজনক’ কৌশল অবলম্বন করছে। তারা আরও দাবি করে, এই বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে চলা বিহার বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক প্ররোচনা সৃষ্টির জন্যই এই ভিডিওটি প্রকাশ করা হয়েছে।

তবে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর প্রয়াত মা হীরাবেনকে নিয়ে তৈরি বিতর্কিত এআই-ভিডিওটি (AI Video) সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে দ্রুত সরানোর নির্দেশ দিয়েছে পাটনা হাইকোর্ট। বুধবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পিবি বাজন্ত্রি এই নির্দেশ দেন।

তবে ওই ভিডিওর ঘটনার পরেই বিহারে এনডিএ-র মহিলা শাখা প্রতিবাদে পাঁচ ঘণ্টার ধর্মঘটের ডাক দেয়। তারা এই মন্তব্যকে রাজ্যের মহিলাদের মর্যাদার ওপর আঘাত বলে বর্ণনা করে। বিজেপি নেতারা কংগ্রেস এবং আরজেডি-র কাছে ক্ষমা চাওয়ার দাবি জানায়। তবে কংগ্রেস এবং আরজেডি পক্ষ থেকে দাবি করা হয়, ভিডিওটিতে প্রধানমন্ত্রী বা তাঁর প্রয়াত মায়ের প্রতি কোনও অসম্মান দেখানো হয়নি। 


```