Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

রাহুল মিথ্যা কথা বলছেন, কৃষকদের বিভ্রান্ত করছেন: ভারত- মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে দাবি শাহের

গুজরাতে এক জনসভায় শাহ বলেন, “আমি আজ এই মঞ্চ থেকে দেশের কৃষকদের বলছি, রাহুল গান্ধী মিথ্যা বলছেন। ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তিতে মোদীজি কৃষকদের স্বার্থ রক্ষা করেছেন।”

রাহুল মিথ্যা কথা বলছেন, কৃষকদের বিভ্রান্ত করছেন: ভারত- মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে দাবি শাহের

অমিত শাহ ও রাহুল গান্ধী

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 15 February 2026 19:36

দ্য ওয়াল ব্যুরো: ভারত–আমেরিকা (India US Trade Deal) বাণিজ্য চুক্তিকে ঘিরে বিজেপি ও কংগ্রেসের (BJP Congress) রাজনৈতিক লড়াই রবিবার আরও তীব্র হল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) সরাসরি আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে। তাঁর অভিযোগ, কৃষকদের সামনে ভুল তথ্য তুলে ধরছেন রাহুল।

গুজরাতে এক জনসভায় শাহ বলেন, “আমি আজ এই মঞ্চ থেকে দেশের কৃষকদের বলছি, রাহুল গান্ধী মিথ্যা বলছেন। ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তিতে মোদীজি কৃষকদের স্বার্থ রক্ষা করেছেন।” তিনি আরও দাবি করেন, কংগ্রেস নেতৃত্ব ধারাবাহিক ভাবে মিথ্যা প্রচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।

এমএসপি ও বাজেট নিয়ে পাল্টা হিসেব

শাহ প্রশ্ন তোলেন, ইউপিএ জমানায় কৃষকদের কাছ থেকে কত পরিমাণ শস্য কেনা হয়েছিল? তাঁর দাবি, মোদী সরকারের আমলে ন্যূনতম সহায়ক মূল্যে (MSP) আগের তুলনায় ১৫ গুণ বেশি শস্য কেনা হয়েছে। কৃষিখাতে বাজেট বরাদ্দও ২৬ হাজার কোটি টাকা থেকে বেড়ে ১ লক্ষ ২৯ হাজার কোটি টাকায় পৌঁছেছে বলে তাঁর দাবি।

ঋণ মকুবের প্রসঙ্গ টেনে শাহ বলেন, কংগ্রেস ৭০ বছরে একবার ঋণ মকুবের প্রতিশ্রুতি দিয়ে কৃষকদের বিভ্রান্ত করেছে। তার বদলে মোদী সরকার প্রত্যেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরে ৬ হাজার টাকা সরাসরি পাঠানোর ব্যবস্থা করেছে।

‘খোলা মঞ্চে আসুন’

শাহ রাহুলকে খোলা মঞ্চে বিতর্কের চ্যালেঞ্জও ছুড়ে দেন। তাঁর কথায়, “রাহুল গান্ধী যে কোনও মঞ্চ বেছে নিন। বিজেপি যুব মোর্চার সভাপতি সেখানে গিয়ে আলোচনা করবেন, কৃষকদের ক্ষতি কে করেছে।” গুজরাতের দুগ্ধ শিল্পের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এটি দুগ্ধভূমি। দু’টি চুক্তিতেই দুগ্ধখাতের স্বার্থ রক্ষা করা হয়েছে।”

ডাঙ্কেল প্রস্তাবের প্রসঙ্গ

কংগ্রেস আমলের ‘ডাঙ্কেল ড্রাফ্ট’-এর কথাও তুলে ধরেন শাহ। তাঁর অভিযোগ, সেই সময়ের সিদ্ধান্ত কৃষকদের ক্ষতি করেছিল। ১৯৯১ সালের ওই খসড়া প্রস্তাবই পরে বিশ্ব বাণিজ্য সংস্থা গঠনের ভিত্তি তৈরি করে।

রাহুলের অভিযোগ

অন্য দিকে, রাহুল গান্ধীর অভিযোগ, ভারত–আমেরিকা বাণিজ্য চুক্তি কৃষকদের স্বার্থে আঘাত হানতে পারে। শুকনো ডিস্টিলার্স গ্রেন বা জেনেটিকালি মডিফায়েড সয়াবিন তেলের আমদানির প্রসঙ্গ তুলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, এতে ভবিষ্যতে এমএসপি বা সরকারি ক্রয়ব্যবস্থার উপর চাপ তৈরি হতে পারে। সোশ্যাল মিডিয়ায় তিনি দাবি করেছেন, “আমেরিকা বাণিজ্য চুক্তির নামে ভারতীয় কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হচ্ছে।”

ডিজিটাল রেশন ব্যবস্থার ঘোষণা

রাজনৈতিক আক্রমণের পাশাপাশি গুজরাতে দেশের প্রথম সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি (CBDC) ভিত্তিক পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম চালুর কথাও ঘোষণা করেন শাহ (Amit Shah)। তাঁর দাবি, প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা রেশন বণ্টনে স্বচ্ছতা আনবে এবং দুর্নীতি কমাবে। আগামী তিন-চার বছরের মধ্যে বিভিন্ন রাজ্যে এই মডেল চালু করার পরিকল্পনার কথাও জানান তিনি।


```