Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ইডি-সিবিআই বিজেপির অস্ত্র, শাসক দলের বিরুদ্ধে কোনও মামলা নেই, জার্মানি থেকে ফের আক্রমণ রাহুলের

গত সপ্তাহে বার্লিনের হার্টি স্কুলে এক আলোচনাসভায় বক্তব্যে রাহুল গান্ধী বলেন, ইডি এবং সিবিআইকে বিরোধীদের দমন করতে কাজে লাগানো হচ্ছে। অথচ বিজেপির বিরুদ্ধে এই দুই সংস্থার একটিও মামলা নেই, এমনটাই দাবি করেন তিনি।

ইডি-সিবিআই বিজেপির অস্ত্র, শাসক দলের বিরুদ্ধে কোনও মামলা নেই, জার্মানি থেকে ফের আক্রমণ রাহুলের

পৃথা ঘোষ

শেষ আপডেট: 23 December 2025 08:24

দ্য ওয়াল ব্যুরো: বিদেশের মাটিতে বসেই কেন্দ্রের বিজেপি সরকারের (BJP Government) বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (LOP Rahul Gandhi)। জার্মানিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাহুলের অভিযোগ, দেশের তদন্তকারী সংস্থা এবং গোটা প্রাতিষ্ঠানিক কাঠামোকেই রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে বিজেপি (ED CBI weaponised BJP)।

গত সপ্তাহে বার্লিনের হার্টি স্কুলে এক আলোচনাসভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)-কে বিরোধীদের দমন করতে কাজে লাগানো হচ্ছে। অথচ বিজেপির বিরুদ্ধে এই দুই সংস্থার একটিও মামলা নেই, এমনটাই দাবি করেন তিনি।

রাহুলের কথায়, “আমাদের দেশের প্রাতিষ্ঠানিক কাঠামোর ওপর সর্বাত্মক দখলদারি চলছে। গোটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থার উপর পূর্ণমাত্রার আক্রমণ চলছে।”

তিনি আরও বলেন, “আমাদের গোয়েন্দা সংস্থা, ইডি এবং সিবিআই-কে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিজেপির বিরুদ্ধে ইডি ও সিবিআই-র কোনও মামলাই নেই। অথচ রাজনৈতিক অধিকাংশ মামলাই তাঁদের বিরুদ্ধে, যাঁরা বিজেপির বিরোধিতা করেন।”

লোকসভার বিরোধী দলনেতা আরও অভিযোগ করেন, কোনও ব্যবসায়ী যদি কংগ্রেসকে সমর্থন করেন, তবে তাঁকে ভয় দেখানো হয়। তাঁর দাবি, ভারতের প্রাতিষ্ঠানিক কাঠামো এখন আর সেইভাবে কাজ করছে না, যেভাবে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় করার কথা।

রাহুল গান্ধী বলেন, দেশের এই প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে কংগ্রেসের বড় ভূমিকা রয়েছে। কিন্তু কংগ্রেস কখনও এই প্রতিষ্ঠানগুলিকে দলের সম্পত্তি বলে ভাবেনি। “আমরা কখনও এই প্রতিষ্ঠানগুলিকে আমাদের নিজস্ব বলে দেখিনি। এগুলো দেশের প্রতিষ্ঠান,” বলেন তিনি।

বিজেপির দৃষ্টিভঙ্গি যে সম্পূর্ণ আলাদা, সেটাও স্পষ্ট করে দেন রাহুল। তাঁর অভিযোগ, “বিজেপি এই প্রাতিষ্ঠানিক কাঠামোকে নিজেদের সম্পত্তি বলে মনে করে। রাজনৈতিক ক্ষমতা বাড়ানোর জন্য তারা এই প্রতিষ্ঠানগুলিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।”

গণতন্ত্র যে গুরুতর সঙ্কটে, সে কথাও তুলে ধরেন রাহুল গান্ধী। তাঁর বক্তব্য, এই আক্রমণের মোকাবিলা করা অত্যন্ত জরুরি। “আমরা এমন এক বিরোধী প্রতিরোধ ব্যবস্থা তৈরি করব, যা সফল হবে। আমরা বিজেপির সঙ্গে লড়াই করছি না, আমরা লড়াই করছি ভারতের প্রাতিষ্ঠানিক কাঠামোর উপর তাদের দখলের বিরুদ্ধে,” একথাও জোর দিয়ে বলেন তিনি।


```