Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আদানির ব্যবসা বাঁচাতেই প্রধানমন্ত্রী ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলছেন না, নয়া অভিযোগ রাহুলের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফের আদানি যোগের অভিযোগ তুললেন রাহুল গান্ধী। নরেন্দ্র মোদীকে আক্রমণে কংগ্রেস নেতার গৌতম আদানি, মুকেশ আম্বানিদের হাতিয়ার করা নতুন নয়।

আদানির ব্যবসা বাঁচাতেই প্রধানমন্ত্রী ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলছেন না, নয়া অভিযোগ রাহুলের

শেষ আপডেট: 6 August 2025 11:54

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফের আদানি যোগের অভিযোগ তুললেন রাহুল গান্ধী। নরেন্দ্র মোদীকে আক্রমণে কংগ্রেস নেতার গৌতম আদানি, মুকেশ আম্বানিদের হাতিয়ার করা নতুন নয়। বুধবার এক্স হ্যান্ডেলে রাহুল অভিযোগ করেন, ভারত বিরোধী অবস্থান নেওয়া সত্বেও প্রধানমন্ত্রীর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মুখ না খোলার কারণ তাঁর হাত-পা বাঁধা। তাঁকে আমেরিকায় আাদানির বিপুল বিনিয়োগের কথা বিবেচনায় রাখতে হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের উপর ইতিমধ্যেই চড়া হারে রপ্তানি শুল্ক চাপিয়েছেন। হুঁশিয়ারি দিয়েছেন, রাশিয়ার কাছ থেকে ভারত জ্বালানি তেল কেনা বন্ধ না করলে আরও শুল্ক চাপানো হবে।

এর আগে ভারতের অর্থনীতিকে 'মরা' বলেছেন রাহুল। রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলে জরিমানা চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন।

 

প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল সহ বিরোধী শিবির বারে বারে অভিযোগ করে চলেছে, প্রধানমন্ত্রী নিজের স্বার্থে দেশের অপমান হজম করছেন।

লোকসভায় অপারেশন সিঁদুর নিয়েও বিরোধীরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একই অভিযোগ তোলে। তিনি ভারত-পাকিস্তানের যুদ্ধ থামিয়েছেন বলে বারে বারে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। জবাবে বিদেশ মন্ত্রক এবং প্রধানমন্ত্রী মার্কিন পেসিডেন্টের দাবি নসাৎ করলেও তাঁর নাম মুখে আনেননি।

রাহুল লোকসভায় অপারেশন সিঁদুর বিতর্কে বলেম, নরেন্দ্র মোদীর মধ্যে যদি ইন্দিরা গান্ধীর তিরিশ শতাংশ সাহসিকতা থাকত তাহলেই তিনি ডোনাল্ড ট্রাম্পকে মুখের উপর জবাব দিয়ে দিতেন।

বুধবার রাহুল ফের আদানির নাম করে প্রধানমন্ত্রীকে নিশানা করেন। বলেন, প্রধানমন্ত্রীর হাত-পা বাঁধা। কারণ তাঁকে আমেটিকায় গৌতম আদানির বিনিয়োগ সুরক্ষিত রাখতে হচ্ছে্। তাই তিনি ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলছেন না।


```