Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রাখিতে মোদীর আমন্ত্রণের অপেক্ষায় 'পাকিস্তানি' বোন, তাঁর প্রার্থনাতেই প্রধানমন্ত্রী হয়েছেন দাদা!

১৯৮১ সালে বিয়ের পর পাকিস্তানের করাচি থেকে ভারতে চলে আসেন কামার মহসিন শেখ। সেই সময়ই তাঁর সঙ্গে আলাপ হয় নরেন্দ্র মোদীর।

রাখিতে মোদীর আমন্ত্রণের অপেক্ষায় 'পাকিস্তানি' বোন, তাঁর প্রার্থনাতেই প্রধানমন্ত্রী হয়েছেন দাদা!

মোদীর আমন্ত্রণের অপেক্ষা

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 6 August 2025 11:32

দ্য ওয়াল ব্যুরো: গত ৩০ বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাখি পরানোর এক বিশেষ পরম্পরা পালন করে চলেছেন কামার মহসিন শেখ (Narendra Modi Rakhi sister)। এবছরও তার ব্যতিক্রম নয়। 'দাদা'র জন্য বানিয়ে ফেলেছেন দুটি রাখি (Rakhibandhan)। কামারের জন্ম পাকিস্তানের করাচিতে কিন্তু প্রথম থেকেই ভারতের প্রতি তাঁর এক আত্মিক টান রয়েছে। এই দুইয়ের মাঝেই তৈরি হয়েছে ধর্ম, সীমানা আর রাজনীতির গণ্ডি পেরিয়ে এক ভ্রাতৃস্নেহের সম্পর্ক।  

১৯৮১ সালে বিয়ের পর পাকিস্তানের করাচি (Karachi) থেকে ভারতে চলে আসেন কামার মহসিন শেখ। সেই সময়ই তাঁর সঙ্গে আলাপ হয় নরেন্দ্র মোদীর। তখন মোদী (Narendra Modi) ছিলেন আরএসএস-এর এক সাধারণ স্বয়ংসেবক। সেই সময় মোদী একদিন হঠাৎ জানতে চান, 'কেমন আছো, বোন?'  আর সেখান থেকেই শুরু হয় 'ভাই-বন'-এর সম্পর্কের যাত্রা।

গত বছর কিছু কারণবশত দিল্লি যেতে পারেননি কামার, তবে আশা করছেন এ বছর আর কোনও বাধা আসবে না। মোদীর দফতর থেকে আমন্ত্রণ পেলে, তিনি আবার সেই বন্ধনকে সামনে থেকে উদযাপন করতে পারবেন।

এই বছর কামার নিজের হাতে চারটি রাখি তৈরি করেছেন। প্রতিটিতে রয়েছে তাঁর বিশ্বাস আর ভক্তির ছাপ, একটিতে ‘ওঁ’ চিহ্ন, অন্যটিতে গণেশের অবয়ব। এইগুলির মধ্য থেকেই সবচেয়ে প্রিয় রাখিটি তিনি বাঁধবেন প্রধানমন্ত্রীর হাতে। তবে এখন তাঁর একটাই অপেক্ষা, প্রধানমন্ত্রীর দফতর থেকে কবে আমন্ত্রণ পাঠানো হবে।

কামার দাবি করেছিলেন, একসময় তিনি প্রার্থনা করেছিলেন যাতে নরেন্দ্র মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী হন। সেই প্রার্থনা পূরণ হয়েছিল। তারপর তিনি মোদীর প্রধানমন্ত্রী হওয়ার আশা নিয়েও বুক বেঁধেছিলেন। তাঁর মতে, প্রতিবার এক বোনের প্রার্থনাই দাদার জন্য সৌভাগ্য নিয়ে এসেছে।

গত বছর দিল্লি যেতে পারেননি, কিন্তু এবছর তিনি আশা করছেন, মোদীর দফতর থেকে আমন্ত্রণ পেলে, তিনি আবার সেই বন্ধনকে সামনে থেকে উদযাপন করতে পারবেন।


```