Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Puri RathaYatra 2025: পুরীতে রথযাত্রার সময় বিশৃঙ্খলা, আহত শতাধিক পুণ্যার্থী

গত বছরও রথযাত্রার সময় পুরীর গ্র্যান্ড রোডে দমবন্ধ হয়ে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছিল।

Puri RathaYatra 2025: পুরীতে রথযাত্রার সময় বিশৃঙ্খলা, আহত শতাধিক পুণ্যার্থী

ফাইল ছবি।

শেষ আপডেট: 28 June 2025 00:06

দ্য ওয়াল ব্যুরো: রথযাত্রার সময় বিশৃঙ্খল পরিস্থিতি (Puri RathaYatra 2025)। জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথযাত্রা দেখতে উপচে পড়া ভিড়। সেই ভিড়ের মাঝে পড়ে আহত হলেন শতাধিক পুণ্যার্থী (40 pilgrims injured)। শুক্রবার পুরীর শ্রী নাহার (রাজার প্রাসাদ) এলাকার কাছে ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রের খবর। তবে এ ব্যাপারে পুরী মন্দির কর্তৃপক্ষর কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

সূত্রের খবর, জগন্নাথের 'পাহাড়ি' অনুষ্ঠানের সময় গজপতি দিব্যসংঘদেবের প্রাসাদের কাছে প্রচুর পুণ্যার্থী জড় হয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভিড় সামলাতে প্রশাসন হিমশিম খায়। আচমকা বিশৃঙ্খলা এতটাই বাড়ে যে ধাক্কাধাক্কির জেরে একাধিক মানুষ পড়ে গিয়ে গুরুতর আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে পুরী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ১০ জনের আঘাত গুরুতর, বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে অসমর্থিত সূত্রের খবর, ঘটনায় শতাধিক মানুষ জখম হয়েছেন।

উল্লেখ্য, গত বছরও রথযাত্রার সময় পুরীর গ্র্যান্ড রোডে দমবন্ধ হয়ে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি রুখতে এবার প্রশাসন আরও কড়া ব্যবস্থা নেয়। তবে তা সত্ত্বেও বিপদ এড়ানো যায়নি। এদিন বলভদ্রের তালধ্বজ রথ টানার সময় রশি ছুঁতে প্রচুর ভক্ত ভিড় করেন। গুন্ডিচা মন্দিরের দিকে টানা হচ্ছিল রথটি। তখনই শুরু হয় প্রচণ্ড হুড়োহুড়ি। তাতেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হুড়োহুড়ির সময় অনেকে মাটিতে পড়ে যান। ফলে তাঁদের চোট লাগে। অনেকে দমবন্ধের সমস্যায় ভোগেন। ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশাল জনসমাগম সামলানোর ক্ষেত্রে প্রশাসনের প্রস্তুতির ঘাটতি নিয়েও সমালোচনা হচ্ছে।

পুরীর সিডিএমও জানিয়েছেন, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল, নিরাপত্তায় কোনও খামতি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে।


```