Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বাড়িতে থরে থরে সাজানো টাকা ও সোনা! আইপিএস অফিসারকে হাতনাতে ধরল সিবিআই

অভিযোগ, এক ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়ার পাশাপাশি তিনি বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তুলেছেন।

বাড়িতে থরে থরে সাজানো টাকা ও সোনা! আইপিএস অফিসারকে হাতনাতে ধরল সিবিআই

গ্রাফিক্স - শুভ্র শর্ভিন

পৃথা ঘোষ

শেষ আপডেট: 17 October 2025 11:07

দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাবের (Punjab IPS) রূপনগর রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (DIG) হরচরণ সিং ভল্লরকে (Harcharan Singh Bhullar) দুর্নীতির অভিযোগে গ্রেফতার করল সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (CBI)। অভিযোগ, এক ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়ার পাশাপাশি তিনি বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তুলেছেন।

CBI সূত্রে জানা গিয়েছে, প্রথমে ৮ লক্ষ টাকার ঘুষের অভিযোগের তদন্ত শুরু হলেও পরে অভিযানের সময় ভল্লরের বাড়ি ও অফিস থেকে প্রায় ৫ কোটি টাকা নগদ, ১.৫ কেজি সোনা, বিলাসবহুল Mercedes ও Audi গাড়ি, ২২টি দামি ঘড়ি ও একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

হরচরণ সিং ভল্লরের সঙ্গে গ্রেফতার হয়েছে তার সহযোগী কৃষ্ণ, যিনি অভিযোগ অনুযায়ী ‘মধ্যস্থতাকারী’ হিসেবে ঘুষের টাকা আদায় করতেন। এক ব্যবসায়ী, আকাশ বত্তা, অভিযোগ করেন, হরচরণ তাকে মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিয়ে ঘুষ দাবি করেছিলেন।

CBI-এর ফাঁদে পড়ে কৃষ্ণকে হাতে-নাতে ধরা হয় চণ্ডীগড়ের সেক্টর ২১-এ, যখন তিনি ৮ লক্ষ টাকার ঘুষ নিচ্ছিলেন। পরে ফোনে কথোপকথনের মাধ্যমে হরচরণের ভূমিকার প্রমাণ মেলে।

পরবর্তীতে মোহালির অফিস থেকে হরচরণ সিংকে গ্রেফতার করে CBI। তাদের অভিযান চলে রূপনগর, মোহালি ও চণ্ডীগড়ে তার একাধিক বাড়িতে। তদন্তকারীদের মতে, উদ্ধার হওয়া নগদ ও সম্পত্তির পরিমাণ আরও বাড়তে পারে। 

হরচরণ এবং তাঁর সহকারী কৃষ্ণকে শুক্রবার, আজি আদালতে পেশ করা হবে। বিস্তারিত তদন্ত এখনও চলছে, আর কোথায় কোথায় এই অপরাধের জাল ছড়িয়েছে, জানার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা।

২০০৯ ব্যাচের এই আইপিএস অফিসার অতীতে পাতিয়ালা রেঞ্জের DIG এবং ভিজিল্যান্স ব্যুরোর যুগ্ম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজ্যের মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।

CBI জানিয়েছে, এই দুর্নীতি মামলার পাশাপাশি অর্থপাচারের দিকও খতিয়ে দেখা হচ্ছে।


```