Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'কালো জাদু' করেই মা হওয়ার সাধ পূরণ হবে! ফাঁদে পা দিয়ে ৩ লক্ষ টাকার প্রতারণার শিকার মহিলা

প্রতারণার পর তিনি মহিলাকে হুমকি দেন যে বিষয়টি কাউকে জানালে তাঁর ভয়ানক ক্ষতি হবে।

'কালো জাদু' করেই মা হওয়ার সাধ পূরণ হবে! ফাঁদে পা দিয়ে ৩ লক্ষ টাকার প্রতারণার শিকার মহিলা

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 11 September 2025 17:43

দ্য ওয়াল ব্যুরো: গর্ভধারণ সমস্যার সমাধানের (pregnancy problem solution) নামে কালো জাদুর (black magic) ফাঁদে পড়ে ৩.১৫ লক্ষ টাকার প্রতারণার (scam) শিকার হয়েছেন ২৬ বছরের এক মহিলা। এ ঘটনায় থানায় মামলা দায়ের হওয়ার পর পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে, তবে তার সহযোগী এখনও পলাতক। ঘটনাটি ঘটেছে পুণের (Pune) বালাজি নগরে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী মহিলার অভিযোগে নাম উঠে এসেছে তাঁর এক বান্ধবীর, যিনি বর্তমানে নিখোঁজ। সেই বান্ধবী তাঁকে গিরিশ বালভিম সুরাওসে (৩৬) নামের এক ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেন। সুরাওসে নিজেকে কালো জাদুর মাধ্যমে সমস্যার সমাধানকারী বলে দাবি করে। মহিলাকে দিয়ে নানা রকম আচার-অনুষ্ঠান করায় সে।

অভিযোগ, মহিলাকে আঙারা (তান্ত্রিক ভস্ম) মিষ্টির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। দাবি করা হয় এটি গর্ভধারণে তাঁকে সাহায্য করবে।

এরপর ‘রীতি সমাপ্তি’ করার অজুহাতে অভিযুক্ত নগদ ১.২০ লক্ষ টাকা এবং প্রায় ১.৯৫ লক্ষ টাকার সোনার গয়না আদায় করে। প্রতারণার পর তিনি মহিলাকে হুমকি দেন যে বিষয়টি কাউকে জানালে তাঁর ভয়ানক ক্ষতি হবে।

ঘটনাটি ২৮ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর, ২০২৫-এর মধ্যে ঘটেছে বলে জানা গিয়েছে। পুণের ভোসারির আলন্দি রোডের শাস্ত্রী চৌকের বাসিন্দা সুরাওসে। তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। সুরাওসের এক সহযোগীর কথাও উঠে এসেছে, বর্তমানে তার সন্ধানে তল্লাশি চলছে বলে জানিয়েছেন সাহাকার নগর থানার সিনিয়র পুলিশ ইন্সপেক্টর বিত্তল পওয়ার।

এই মামলায় ভারতীয় দণ্ডবিধির (Bharatiya Nyaya Sanhita) ধারা এবং মহারাষ্ট্রের মানববলিদান ও কালাজাদু প্রতিরোধ আইন অনুসারে অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করার জন্য একাধিক টিম গঠন করা হয়েছে।

পুলিশের পরামর্শ, কালাজাদুর নামে কেউ অর্থ বা মূল্যবান জিনিস দাবি করলে তৎক্ষণাৎ স্থানীয় থানায় অভিযোগ জানানো উচিত। সচেতনতা ও দ্রুত পদক্ষেপ নিলেই এমন প্রতারণা রোখা সম্ভব।


```