Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

খাবার নষ্ট করলেই ২০ টাকা জরিমানা, পুনের রেস্তরাঁর নয়া নিয়মের ভাল-মন্দ নিয়ে বিতর্ক নেটপাড়ায়

মেনুকার্ডে বিশেষভাবে নজর কাড়ছে নিচের দিকের মোটা অক্ষরে লেখা সতর্কবার্তা।

খাবার নষ্ট করলেই ২০ টাকা জরিমানা, পুনের রেস্তরাঁর নয়া নিয়মের ভাল-মন্দ নিয়ে বিতর্ক নেটপাড়ায়

রেস্তরাঁর সেই মেনুকার্ড

পৃথা ঘোষ

শেষ আপডেট: 21 August 2025 14:48

দ্য ওয়াল ব্যুরো: খাবারের ভাল-খারাপ মান নিয়ে মাতামাতি হয়েছে এর আগে, এমনকী বিল নিয়েও নানা রকম অভিযোগ এসেছে। এবার সম্পূর্ণ অন্যপথে হেঁটে সোশ্যাল মিডিয়ার আলোচনায় উঠে এসেছে এক রেস্তরাঁর মেনুকার্ড।

হাতে লেখা একটা সাদা বোর্ডে পরপর খাবারের তালিকা। তার নীচেই সেখানে স্পষ্ট করে লেখা – ‘খাবার নষ্ট করলে ২০ টাকা জরিমানা।’ রেস্তরাঁর এই নিয়ম-সহ মেনুর ছবিটি ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

রণিতা নামের এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ছবিটি এক্স-এ শেয়ার করে লিখেছেন, ‘পুনের এক হোটেল খাবার নষ্ট করলে ২০ টাকা অতিরিক্ত নিচ্ছে। প্রতিটি রেস্তরাঁরই এভাবে নিয়ম করে দেওয়া উচিত। বিয়েবাড়ি আর অন্যান্য অনুষ্ঠানে খাবার নষ্ট করলেও জরিমানা চালু করা দরকার।” পোস্টটি ইতিমধ্যেই সাড়ে ১১ হাজারের বেশি ভিউ পেয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।

মেনুকার্ডে বিশেষভাবে নজর কাড়ছে নিচের দিকের মোটা অক্ষরে লেখা সতর্কবার্তা।

ছবিটি ভাইরাল হতেই নেটিজেনদের প্রতিক্রিয়া আসতে শুরু করে। একজন লিখেছেন, “খাবার নষ্টের জন্য জরিমানা নেওয়া একেবারেই বুদ্ধিমানের কাজ। এতে অপচয় কমবে, দায়িত্ববোধ বাড়বে। যদি বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানে এটা চালু হয়, তাহলে বিশাল খাদ্য অপচয়ের সমস্যা কমবে। নিষেধাজ্ঞার থেকে এ ধরনের নীতি অনেক বেশি কার্যকর।”

অন্য এক নেটিজেনের মতে, জরিমানার অঙ্ক আরও বাড়ানো উচিত। তাঁর কথায়, “২০ টাকা খুবই কম। এটা খাবারের ওজন অনুযায়ী হওয়া উচিত। বুফেতে অনেকেই প্লেটে পাহাড় সমান খাবার তুলে নেয়, অথচ শেষ করতে পারে না। যেহেতু আনলিমিটেড, তাই কেউ পাত্তা দেয় না।”

তবে সবার মত এক নয়। একজন মন্তব্য করেছেন, “যদি খাবারটি খাওয়ার মতো না হয় বা আমার পছন্দ না হয়? সেটা তো আগে থেকে বোঝা যায় না। তাহলে কি আমি রেস্তরাঁকে ২০ টাকা জরিমানা করতে পারব? আমি খাবার নষ্টের বিরোধী, তবে এই ধরনের অযৌক্তিক নিয়ম সমর্থন করি না।”

ভাইরাল পোস্টটি এখন খাবার অপচয় রোধে জরিমানা কার্যকর হবে কিনা, সেই নিয়ে বড়সড় বিতর্কের জন্ম দিয়েছে।


```